• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

মেট্রোরেলে ঢিল : এখনো মেলেনি ফুটেজ, শনাক্ত হয়নি ভবন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ মে ২০২৩, ১৮:৩৫
অ+
অ-
মেট্রোরেলে ঢিল : এখনো মেলেনি ফুটেজ, শনাক্ত হয়নি ভবন

রাজধানীর কাজীপাড়া এলাকায় মেট্রোরেলে ঢিল ছোড়ার ঘটনায় অপরাধীকে এখনো শনাক্ত করা যায়নি। কোন ভবন থেকে ঢিল মারা হয়েছে সে সংক্রান্ত সিসিটিভি ফুটেজও তদন্তকারীদের হাতে পৌঁছায়নি।

বিজ্ঞাপন

শনিবার (৬ মে) বিকেলে ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন মেট্রোরেলের ঢিল মারার ঘটনায় হওয়া মামলার তদন্তকারী কর্মকর্তা ডিএমপির কাফরুল থানা পরিদর্শক (অপারেশন) আবুল বাতেন।

তিনি বলেন, এ কাজে কে বা কারা জড়িত তা এখনো শনাক্ত করা যায়নি। তবে এ বিষয়ে তদন্ত চলছে। কোন ভবন থেকে ঢিল মারা হয়েছে সেটি শনাক্ত করা গেলে তদন্ত কাজ এগিয়ে নিতে সুবিধা হবে।

ভবন শনাক্ত সংক্রান্ত কোনো ফুটেজ মেট্রোরেল কর্তৃপক্ষ পুলিশকে দিয়েছে কি না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের কোনো সিসিটিভি ফুটেজ আমাদের কেউ দেয়নি।

বিজ্ঞাপন

এ বিষয়ে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, আমরা তদন্ত করছি। জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক ঢাকা পোস্টকে বলেন, ঢিল কোন ভবন থেকে ছোড়া হয়েছে তা এখনো শনাক্ত করা যায়নি। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি নির্দিষ্ট একটি এলাকা থেকে ঢিল ছোড়া হয়ে থাকতে পারে। ওই এলাকার কিছু ভবন থেকে মেট্রোরেলে ঢিল ছোড়া হয়ে থাকতে পারে বলে জানিয়েছি। ট্রেনের বাইরে যে সিসিটিভি থাকে সেগুলোর ফুটেজ পুলিশকে দিয়েছি। এখন পুলিশ ফুটেজ বিশ্লেষণ করে ভবন কিংবা জড়িতদের শনাক্ত করবে।

এমএসি/ওএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মেট্রোরেলবাংলাদেশ রেলওয়েট্রেন চলাচলরাজধানীর খবরপুলিশডিএমপিগণপরিবহনএমআরটি পুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদ ফিরতি যাত্রা : আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট

ঈদ ফিরতি যাত্রা : আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট

ঈদ ফিরতি ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু শনিবার

ঈদ ফিরতি ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু শনিবার

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন : পরিবারের সদস্যরা ফিরছেন নীড়ে

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন : পরিবারের সদস্যরা ফিরছেন নীড়ে

ঈদ ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

ঈদ ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ