• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ঋণের বদলে নায়ক ফারুকের ব্যাংকে বন্ধকী সম্পত্তির পরিমাণ বেশি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ মে ২০২৩, ১২:২৬
অ+
অ-
ঋণের বদলে নায়ক ফারুকের ব্যাংকে বন্ধকী সম্পত্তির পরিমাণ বেশি

চিত্রনায়ক ফারুকের নামে ঋণখেলাপি হওয়ার যে অভিযোগ উঠেছে সেটাকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন প্রযোজক সমিতির সাবেক সভাপতি, চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য ও প্রযোজক খোরশেদ আলম খসরু।

বিজ্ঞাপন

খসরু বলেন, একটি পক্ষ ছড়াচ্ছে তিনি ৫ হাজার কোটি টাকা ঋণখেলাপি অথচ এটি একটি প্রোপাগান্ডা। তিনি এক কোটি টাকার মতো যে ঋণ নিয়েছেন তার বদলে ব্যাংকে যে সম্পত্তি মর্টগেজ রেখেছেন তার পরিমাণ অনেক বেশি। মর্টগেজ সম্পত্তি বিক্রি করে ব্যাংকের ঋণ তো শোধ হবে, তারপরও সেখানে যে টাকা থাকবে সেটা থেকে পরিবার পাবে।

মঙ্গলবার (১৬ মে) কেন্দ্রীয় শহীদ মিনারে চিত্রনায়ক ফারুকের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তিনি এ মন্তব্য করেন।

প্রযোজক খসরু আরও বলেন, চিত্রনায়ক ফারুক শুধু অভিনেতা হিসেবেই সফল ছিলেন না, নেতা হিসেবেও সফল। তিনি ছিলেন চলচ্চিত্র অঙ্গনের অভিভাবক। তিনি তার এলাকার মানুষকেও অনেক ভালোবাসতেন।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান (ফারুক) সোমবার (১৫ মে) সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

প্রায় পাঁচ দশক ধরে বড় পর্দা মাতিয়েছেন ফারুক। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে ঢাকা-১৭ আসনে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

১৯৪৮ সালের ১৮ আগস্ট সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন চিত্রনায়ক ফারুক। ১৯৭১ সালে এইচ আকবর পরিচালিত ‘জলছবি’তে অভিনয়ের মধ্য দিয়ে বাংলা চলচ্চিত্রে ফারুকের আত্মপ্রকাশ ঘটে।

বিজ্ঞাপন

১৯৭৫ সালে তার অভিনীত 'সুজন সখী' ও 'লাঠিয়াল' সিনেমা দুটি ব্যাপক ব্যবসা সফল হয়। ওই বছর 'লাঠিয়াল'র জন্য তিনি সেরা-পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

ওএফএ/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আকবর হোসেন পাঠান ফারুকমৃত্যুঢাকাই ছবি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

বরিশালে নার্সদের অবহেলায় ভুল ইনজেকশনে দুই রোগীর মৃত্যু

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

অভিনেত্রী মধু মালহোত্রা মারা গেছেন

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

যাত্রাবাড়ীতে মোবাইল চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু