• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ফারুকের আসন শূন্য ঘোষণা, যেকোনো দিন তফসিল

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৮ মে ২০২৩, ২০:১৯
অ+
অ-
ফারুকের আসন শূন্য ঘোষণা, যেকোনো দিন তফসিল

সদ্যপ্রয়াত চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের ঢাকা-১৭ আসনটি শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছেন সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আব্দুস সালাম। যেকোনো সংসদীয় আসন শূন্য ঘোষণার পরই ভোটগ্রহণের লক্ষ্যে তফসিল ঘোষণার প্রক্রিয়া করে নির্বাচন কমিশন (ইসি)।

বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) ০১ জ্যৈষ্ঠ ১৪৩০/১৫ মে ২০২৩ তারিখ মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ১৯০ ঢাকা-১৭ আসনটি উক্ত তারিখে শূন্য হয়েছে।

আরও পড়ুন >> নায়ক ফারুক আর নেই

এ প্রসঙ্গে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ ঢাকা পোস্টকে বলেন, সংসদ সচিবালয়ের গেজেট আমরা পেয়েছি এবং এ আসনের উপনির্বাচনের জন্য তফসিল ঘোষণা করতে কমিশন বরাবর ফাইল তুলেছি। কমিশন সিদ্ধান্ত দেওয়ার পরই তফসিল ঘোষণা করা হবে।

বিজ্ঞাপন

চিত্রনায়ক ফারুক গত সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ফারজানা পাঠান, মেয়ে ফারিহা তাবাসসুম পাঠান, ছেলে রওশন হোসেন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্যা ভক্ত রেখে গেছেন।

এসআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন কমিশননির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

মন্ত্রী হলেন আহমেদ আযম খান