• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
সাবেক স্ত্রীর অভিযোগ

‘এক নারী এয়ার হোস্টেসের কারণে মাদকাসক্ত নোবেল’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২০ মে ২০২৩, ১৬:০৫
অ+
অ-
‘এক নারী এয়ার হোস্টেসের কারণে মাদকাসক্ত নোবেল’

এক নারী এয়ার হোস্টেসের কারণে গায়ক মাইনুল আহসান নোবেল মাদকাসক্ত হয়েছেন বলে দাবি করেছেন তার সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদ।

বিজ্ঞাপন

শনিবার (২০ মে) ডিবি কার্যালয়ে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি। তবে নোবেলের সাবেক স্ত্রী ওই এয়ার হোস্টেসের নাম বলেননি।

সালসাবিল মাহমুদ বলেন, নোবেলের মাদকাসক্ত হওয়ার পেছনে কয়েকজন শিল্পী ও ইন্টারন্যাশনাল রুটে চলাচল করা বিমানের এয়ার হোস্টেস জড়িত। তারাই প্রতিনিয়ত নোবেলকে মাদক সাপ্লাই দেন। এ বিষয়ে আমি তাদের বলায় আমার নম্বরে ফোন করে বিভিন্ন জন হুমকিও দেয়।

আরও পড়ুন : উচ্ছৃঙ্খল জীবনে অভ্যস্ত হয়ে পড়েছেন গায়ক নোবেল : ডিবি

বিজ্ঞাপন

তাকে মারধরের বিষয়ে তিনি বলেন, নোবেল মাদকসেবন করে বাসায় এসে আমাকে মারধর করত। পরে একদিন আমি ৯৯৯-এ কল দিয়ে পুলিশ ডাকি। তারা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। নোবেল সেই পুলিশ সদস্যদের সামনে স্বীকার করেছে মাদকসেবনের কারণে আমাকে মারধর করে। এরপর আমি গুলশান থানায় সাধারণ ডায়েরি করি। যদিও পরে আইনগত ব্যবস্থা নেয়নি।

সালসাবিল বলেন, আজ ডিবি পুলিশ থেকে আমাকে ডাকা হয়েছে। আমি তাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছি। তারা পুরো বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছেন বলে জানিয়েছেন ডিবি কর্মকর্তারা।

এমএসি/এসএসএইচ/

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আটকমাদকপুলিশঢাকা সিটিরাজধানীর খবরমাঈনুল আহসান নোবেল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

এএসআইকে পিটিয়ে মাথা ফাটানোর অভিযোগ সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার

ওসিকে মুচলেকা দিয়ে চুরি ছাড়ার পর এবার মাদকসহ গ্রেপ্তার

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১

বিমানবন্দরে ১ কোটি টাকার স্বর্ণ-ইলেকট্রনিক্স উদ্ধার, আটক ১