• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
মেট্রোরেলে ঢিল

প্রত্যক্ষদর্শী, অকাট্য প্রমাণের অভাবে ‘অজ্ঞাতরা’ অধরা

জসীম উদ্দীন
জসীম উদ্দীন
৩০ জুন ২০২৩, ১৪:২৮
অ+
অ-
প্রত্যক্ষদর্শী, অকাট্য প্রমাণের অভাবে ‘অজ্ঞাতরা’ অধরা
ফাইল ছবি

মেট্রোরেলে ঢিল ছুড়ে গ্লাস ভাঙার ঘটনার দুই মাস অতিবাহিত হলেও এ ঘটনায় দায়ের করা মামলার অজ্ঞাত আসামিদের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

বিজ্ঞাপন

পুলিশ বলছে, শত শত সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হয়েছে। তবে ঢিল নিক্ষেপকারীকে শনাক্ত করা যায়নি। পাঁচজনকে সন্দেহভাজন হিসেবে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হলেও, প্রত্যক্ষদর্শী এবং অকাট্য প্রমাণের অভাবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি কাফরুল পুলিশ। 

তবে পুলিশের সন্দেহ, সন্দেহভাজন পাঁচজনের মধ্যে একজন হবেন ঢিল নিক্ষেপকারী। 

গত ৩০ এপ্রিল আনুমানিক দুপুর পৌনে ১২টার দিকে ঘটে যাওয়া ওই ঘটনায় কাফরুল থানায় বাদী হয়ে মামলা করেন ঢাকা মেট্রোরেল লাইন-৬ এর সহকারী ব্যবস্থাপক (লাইন অপারেশন) মো. সামিউল কাদির। মামলা নং ৩। আসামি অজ্ঞাত।

বিজ্ঞাপন

ঘটনাস্থলের আশপাশে বহুতল অনেক ভবন রয়েছে। কোনো ভবন বা ছাদ থেকে ঢিলটি ছুড়ে মারা হয়ে থাকতে পারে। তবে আমরা ঘটনার সম্ভাব্য এলাকার শত শত সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করেছি। কোনো ফুটেজে ঢিলের চিত্র ধরা পড়েনিকাফরুল থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান

এজাহারে উল্লেখ করা হয়েছে, গত ৩০ এপ্রিল আনুমানিক বেলা ১১টা ৪৫ মিনিটের সময় আমি স্টেশন কন্ট্রোলার মিরপুর-১০ থেকে জানতে পারি, আগারগাঁও থেকে উত্তরা উত্তরগামী মেট্রো ট্রেন কাজীপাড়া স্টেশনে প্রবেশের পূর্ব মুহূর্তে স্টেশনের পূর্ব কাজীপাড়ার পূর্বপাশ থেকে অজ্ঞাতপরিচয় আসামিরা মেট্রোরেলের ক্ষয়ক্ষতি ও যাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ঢিল নিক্ষেপ করেছে। এতে একটি জানালার গ্লাস ভেঙে যায়। যার ক্ষতির পরিমাণ ১০ লাখ টাকা।

dhakapost

মামলার তদন্তকারী কর্মকর্তা ও কাফরুল থানার ইন্সপেক্টর (অপারেশন্স) মো. আব্দুল বাতেন ঢাকা পোস্টকে বলেন, কাজীপাড়া মেট্রো স্টেশনের পূর্ব পাশের একাধিক সিটিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে অর্ধশত স্থানীয় সন্দেহভাজনকে। তবে কোনো কূলকিনারা হয়নি। খোঁজ মেলেনি ঢিল নিক্ষেপকারীর। তবে আমাদের সব ধরনের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

এব্যাপারে কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান ঢাকা পোস্টকে বলেন, ঘটনাস্থলের আশপাশে বহুতল অনেক ভবন রয়েছে। কোনো ভবন বা ছাদ থেকে ঢিলটি ছুড়ে মারা হয়ে থাকতে পারে। তবে আমরা ঘটনার সম্ভাব্য এলাকার শত শত সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করেছি। কোনো ফুটেজে ঢিলের চিত্র ধরা পড়েনি। 

‘অনেক চেষ্টা করেও ঢিলের ঘটনার কোনো প্রত্যক্ষদর্শীর খোঁজ আমরা পাইনি। যে কারণে দোষীকে শনাক্ত করা অনেকটাই কঠিন হয়ে পড়েছে।’

কাজীপাড়া মেট্রো স্টেশনের পূর্ব পাশের একাধিক সিটিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হয়েছে অর্ধশত স্থানীয় সন্দেহভাজনকে। তবে কোনো কূলকিনারা হয়নি। খোঁজ মেলেনি ঢিল নিক্ষেপকারীরমামলার তদন্তকারী কর্মকর্তা ও কাফরুল থানার ইন্সপেক্টর (অপারেশন্স) মো. আব্দুল বাতেন

dhakapost

ওসি বলেন, ‘আমরা ৫/৬ জনকে ঘোর সন্দেহ করছি। তাদের পুলিশ হেফাজতে নানাভাবে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছি। কেউ স্বীকার করেনি। তবে তাদের মধ্যেই একজন এই কাজ করতে পারে বলে সন্দেহ। কিন্তু শুধু সন্দেহের ভিত্তিতে তো কারো বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়া যায় না। দরকার সাক্ষ্য ও অকাট্য প্রমাণ। সেটা আমরা এখনো পাইনি।’

তিনি বলেন, ‘সমস্যা তো উভয় দিকেই। মেট্রো স্টেশনের বাইরে ওপরের দিকে কোনো সিসি ক্যামেরা নেই। আবার স্টেশনের বাইরে, বামে-ডানে, উত্তর-দক্ষিণে কোনো সিসি ক্যামেরা নেই। তাদের সিসি ক্যামেরা শুধু প্লাটফর্মে ফোকাস করা। যে কারণে কোনো প্রমাণ আমরা সংগ্রহ করতে পারিনি।’

‘আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা চলছে। একাধিক টিম কাজ করছে। তবে শেষ মেষ প্রমাণ না মিললে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ ও পরামর্শ অনুযায়ী মামলার তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে’, বলেন ওসি হাফিজুর রহমান।

জেইউ/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মেট্রোরেলগণপরিবহনপুলিশএমআরটি পুলিশবাংলাদেশ রেলওয়ে

ফলো করুন

MessengerWhatsApp

বিজ্ঞাপন

আরও পড়ুন

রাজবাড়ীতে দুই দিন পাম্পে অপেক্ষা করেও তেল পাচ্ছেন না চালকরা

রাজবাড়ীতে দুই দিন পাম্পে অপেক্ষা করেও তেল পাচ্ছেন না চালকরা

সড়কে লক্কড়ঝক্কড় বাস নামলেই ধরবে ম্যাজিস্ট্রেট : ডিএমপি কমিশনার

সড়কে লক্কড়ঝক্কড় বাস নামলেই ধরবে ম্যাজিস্ট্রেট : ডিএমপি কমিশনার

Google News
সমন্বিত পরিবহন ব্যবস্থায় মনোরেল–মেট্রোরেল–বাসকে সরকারের গুরুত্ব

সমন্বিত পরিবহন ব্যবস্থায় মনোরেল–মেট্রোরেল–বাসকে সরকারের গুরুত্ব

চাহিদামতো মিলছে না ডিজেল, ট্রিপ কমছে বাসের

জ্বালানি তেলের ‘কৃত্রিম সংকট’চাহিদামতো মিলছে না ডিজেল, ট্রিপ কমছে বাসের