• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ জুলাই ২০২৩, ১২:২৪
অ+
অ-
ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
এফডিসি এলাকায় আটকে রয়েছে ট্রেন (ছবি : এসআই রাজ, ঢাকা পোস্ট)

রাজধানীর এফডিসি এলাকায় রেললাইন অবরোধ করে রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা আন্দোলন করায় ঢাকার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় আড়াই ঘণ্টা ধরে বন্ধ রয়েছে। সকাল ১০টার পর থেকে কোনো ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনে প্রবেশ করেনি এবং সেখান থেকে ছেড়েও যায়নি।

বিজ্ঞাপন

রোববার (১৬ জুলাই) ঢাকা রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মাসুদ সারওয়ার ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

dhakapost

তিনি বলেন, সকাল দশটা ১০ মিনিট থেকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। গত ২ ঘণ্টায় ৪টি ট্রেন ঢাকা স্টেশন ছাড়তে পারেনি। অন্যদিকে ৫টি ট্রেন ঢাকা রেলওয়ে স্টেশনে প্রবেশের অপেক্ষায় রয়েছে।

আরও পড়ুন>>এফডিসি সিগন্যালে ট্রেন থামিয়ে শ্রমিকদের রেললাইন অবরোধ

বিজ্ঞাপন

মাসুদ সারওয়ার বলেন, আমরা স্টেশন এলাকায় আছি, তাই ওখানের (এফডিসি এলাকা) খবর বলতে পারছি না। শ্রমিকরা লাইন ছেড়ে দিলেই আবার সব ট্রেন চলাচল শুরু হবে।

dhakapost

এর আগে, সকাল ১০টার দিকে বিএফডিসি রেলগেট এলাকায় রেললাইনের ওপর অবস্থান নেন রেলওয়ের অস্থায়ী শ্রমিকরা। এসময় তিতাস কমিউটার ট্রেন আটকে দেন তারা।

মূলত বাংলাদেশে রেলেওয়ের নিয়োগ পাওয়া অস্থায়ী শ্রমিকদের (টিএলআর) চাকরি ফেরত দেওয়া, স্থায়ীকরণ, আউটসোর্সিং প্রথা বাতিল করা এবং নিয়োগবিধি ২০২০ সংশোধন করে আগের মতো ৪র্থ শ্রেণির কর্মচারীদের যোগ্যতা ৮ম শ্রেণি পাস বহাল রাখার দাবিতে ট্রেন আটকে অবস্থান কর্মসূচি পালন করছেন অস্থায়ী শ্রমিকরা।

বিজ্ঞাপন

dhakapost

অবস্থান কর্মসূচিতে থাকা শ্রমিকরা বলেছেন, আমরা বারবার রেল ভবনে স্মারকলিপি দিয়েছি। তারা আমাদের বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি। সুনির্দিষ্ট কোনো প্রতিকার না পাওয়া পর্যন্ত রেললাইন ছাড়ব না।

এমএইচএন/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ট্রেন চলাচলকমলাপুর রেলওয়ে স্টেশনবাংলাদেশ রেলওয়ে

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঢাকা-জয়দেবপুর রুটে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ

ঢাকা-জয়দেবপুর রুটে আন্তঃনগর ট্রেনের টিকিট ইস্যু বন্ধ

ঈদে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

ঈদে আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক বন্ধ বাতিল

ঈদযাত্রার তৃতীয় দিনে যাত্রীর চাপ কম, নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন

ঈদযাত্রার তৃতীয় দিনে যাত্রীর চাপ কম, নির্ধারিত সময়ে ছাড়ছে ট্রেন

বিমানবন্দর স্টেশনে দাঁড়াবে না ঢাকাগামী ৯ ট্রেন

বিমানবন্দর স্টেশনে দাঁড়াবে না ঢাকাগামী ৯ ট্রেন