বিজ্ঞাপন

২১২৫ রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হচ্ছে

অ+
অ-
২১২৫ রোহিঙ্গাকে ভাসানচরে নেওয়া হচ্ছে

ষষ্ঠ দফায় আরও ২ হাজার ১২৫ জন রোহিঙ্গা নোয়াখালীর ভাসানচরে স্থানান্তর করা হচ্ছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে নৌবাহিনীর ৬টি জাহাজ বাংলাদেশে আশ্রিত এসব রোহিঙ্গাদের নিয়ে চট্টগ্রামের বোট ক্লাব জেটি ছেড়ে যায়। 

বিজ্ঞাপন

রোহিঙ্গাদের চট্টগ্রাম থেকে ভাসানচরে নিয়ে যাওয়ার সঙ্গে সংশ্লিষ্ট নৌবাহিনী সূত্র ঢাকা পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছে। 

এর আগে মঙ্গল ও বুধবার কক্সবাজারের রোহিঙ্গাদের বিভিন্ন ক্যাম্প থেকে বাসে করে এনে তাদের চট্টগ্রামে বিএএফ শাহীন কলেজের অস্থায়ী ট্রানজিট ক্যাম্পে রাখা হয়। রাতে সেখানেই থাকা খাওয়ার পর বৃহস্পতিবার সকালে বাসে করে বোট ক্লাবে নিয়ে আসা হয় তাদের। আবহাওয়া ভালো থাকলে আগামীকাল রোহিঙ্গাদের আরও একটি টিমকে ভাসানচরে নিয়ে যাওয়া হবে বলে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে।। 

dhakapostএর আগে পাঁচ দফায় ১৪ হাজার রোহিঙ্গাকে ভাসানচরে স্থানান্তর করা হয়েছে। ২০২০ সালের ৪ ডিসেম্বর প্রথম দফায় ১ হাজার ৬৪২ জনকে। ২৯ ডিসেম্বর ১ হাজার ৮০৪ জন, চলতি বছরের ২৯ ও ৩০ জানুয়ারি তৃতীয় দফার ৩ হাজার ২৪২ জন, ১৪ ও ১৫ ফেব্রুয়ারি চতুর্থ দফায় ৩ হাজার ১৮ জন, পঞ্চম দফায় ৩ ও ৪ মার্চ ৪ হাজার ২১ জন রোহিঙ্গাকে ভাসানচর স্থানান্তর করা হয়েছে। 

বিজ্ঞাপন

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, রোহিঙ্গা বোঝাই জাহাজ ভাসানচরে পৌঁছালে প্রথমে তাদের নেওয়া হবে বেজ ক্যাম্পে। সেখানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের সঙ্গে তাদের জন্য নির্ধারিত ঘরগুলো বুঝিয়ে দেওয়া হবে। আগামী তিন দিন নতুন স্থানান্তরিত হওয়া এসব রোহিঙ্গাদের জন্য রান্না করা খাবার সরবরাহ করা হবে বলেও জানা গেছে।

২০১৭ সালের ২৫ আগস্টের পর থেকে বাংলাদেশে সাত লাখ ৪১ হাজার ৮৪১ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে।

কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া উপজেলার ৩৪টি অস্থায়ী শিবিরে তারা বসবাস করছে। প্রায় ১০ হাজার একর বন ও সমতল ভূমিতে তাদের বসবাস।

বিজ্ঞাপন

কেএম/এসএম

বিজ্ঞাপন