• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ডেঙ্গু : জুনের তুলনায় জুলাইয়ে ৭ গুণ বেশি রোগী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ জুলাই ২০২৩, ১৫:২১
অ+
অ-
ডেঙ্গু : জুনের তুলনায় জুলাইয়ে ৭ গুণ বেশি রোগী

জুন মাসের তুলনায় জুলাই মাসে দেশে ৭ গুণেরও বেশি ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এই অবস্থায় ডেঙ্গুর লাগাম টেনে ধরতে সিটি কর্পোরেশনের মশক নিধন কর্মসূচি আরও জোরদার করার পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসার আহ্বান জানিয়েছে অধিদপ্তর।

বিজ্ঞাপন

রোববার (৩০ জুলাই) দুপুর আড়াইটায় দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর আয়োজিত ভার্চুয়াল ব্রিফিংয়ে এ আহ্বান জানান অধিদপ্তরের পরিচালক (এমআইএস) অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন।

তিনি বলেন, জুন মাসে সারা দেশের হাসপাতালগুলোতে সর্বমোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছিল ৫ হাজার ৫৬ জন। জুলাই মাসে আজ পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩৮ হাজার ৪২৯ জন। অর্থাৎ জুলাই মাসে জুনের তুলনায় ৭ গুণেরও বেশি রোগী হাসপাতালে ভার্তি হয়েছে।

dhakapost

ডা. শাহাদাত হোসেন বলেন, এ বছর এখন পর্যন্ত সর্বমোট ডেঙ্গু আক্রান্ত রোগীদের মধ্যে পুরুষের সংখ্যা বেশি। শতকরা বিবেচনায় পুরুষ ডেঙ্গু রোগী ৬৪ শতাংশ, আর নারী ৩৬ শতাংশ। মধ্যবয়সী যারা, বিশেষ করে ১১ থেকে ৫০ বছর বয়সীরা বেশি আক্রান্ত হচ্ছেন।

বিজ্ঞাপন

তিনি বলেন, ঢাকার ভেতরে সবচেয়ে বেশি রোগী ভর্তি আছে মুগদা হাসপাতালে। তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, ঢাকা শহরে শিশুদের আক্রান্ত হওয়ার হার ঢাকার বাইরের তুলনায় বেশি।

স্বাস্থ্য অধিদপ্তরের এই পরিচালক জানান, বর্তমানে রাজধানীর অনেক হাসপাতালে ডেঙ্গু রোগীর শয্যা পূর্ণ হয়ে গেছে, কিছু হাসপাতালে অল্পকিছু সিট খালি আছে।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য আমরা স্বাস্থ্য অধিদপ্তর থেকে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছি। ডেঙ্গু রোগীরা যাতে হাসপাতালে এসে চিকিৎসা সেবা নিতে পারে সে ব্যবস্থা আমরা করছি। পাশাপাশি মানুষকে সচেতন করার জন্য নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। 

বিজ্ঞাপন

টিআই/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ডেঙ্গুঢাকা সিটি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’