• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

৭ অক্টোবর শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৮ আগস্ট ২০২৩, ১২:৩৫
অ+
অ-
৭ অক্টোবর শাহজালালের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আগামী ৭ অক্টোবর (শনিবার) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনালের সফট ওপেনিং করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৮ আগস্ট) দুপুরে নির্মাণাধীন তৃতীয় টার্মিনালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম. মফিদুর রহমান।

তিনি বলেন, আগামী ৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সফট ওপেনিং করবেন। এখন পর্যন্ত টার্মিনালের ৮২ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। গতকাল প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে আমাদের জানানো হয়েছে ৭ অক্টোবর প্রধানমন্ত্রী সফট ওপেনিং করবেন। সফট উদ্বোধনের আগে প্রকল্পের ৯০ শতাংশ কাজ সম্পন্ন হবে বলে আশা করছি।

বেবিচক চেয়ারম্যান বলেন, নির্ধারিত সময়ে কাজ শেষ করার জন্য এবং সফট ওপেনিংকে সামনে রেখে গত সপ্তাহ থেকে প্রতিদিন ১১ থেকে ১২ হাজার শ্রমিক কাজ করে যাচ্ছেন। এখানে বিশাল কর্মযজ্ঞ চলছে এখন। নির্মাণাধীন এই টার্মিনালের ফিচারগুলো অত্যন্ত অত্যাধুনিক। টার্মিনালটি যখন যাত্রীদের জন্য খুলে দেওয়া হবে, এর ডিজাইন এবং সেবা দেখে তাদের মন আনন্দে ভরে উঠবে।

বিজ্ঞাপন

তিনি আরো বলেন, নতুন এই টার্মিনাল নির্মাণ হলে যাত্রী সেবা দেওয়ার ধারণক্ষমতা প্রতি বছর ১৬ মিলিয়নে পৌঁছাবে। আর আমরা যদি আগের টার্মিনালটা ধরি তাহলে ধারণক্ষমতা পৌঁছাবে ২৪ মিলিয়নে।

সফট ওপেনিং এরপর এখানে আর কী কী কাজ চলবে জানিয়ে তিনি বলেন, সফট ওপেনিংয়ের পর আমাদের কিছু বর্ধিত কাজ এখানে চলবে। তাছাড়া ব্যাগেজ হ্যান্ডলিং, লাগেজ হ্যান্ডলিং, লিফট ও এসকেলেটরসহ বিভিন্ন যন্ত্রাংশ ইনস্টল করতে হবে এবং পরীক্ষা করতে হবে। সফট ওপেনিংয়ের পর সিস্টেম ইন্টিগ্রেশনসহ নানা কার্যক্রম চলমান থাকবে। 

এর আগে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী জানিয়েছেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ২০২৩ সালের অক্টোবরে উদ্বোধন করা হবে।

বিজ্ঞাপন

এমএসি/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সবেবিচকশাহজালাল বিমানবন্দরথার্ড টার্মিনাল

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৮ ফ্লাইট

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৮ ফ্লাইট

হঠাৎ বেবিচকের লাইসেন্সিং কর্মকর্তা প্রত্যাহার

হঠাৎ বেবিচকের লাইসেন্সিং কর্মকর্তা প্রত্যাহার

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৩ ফ্লাইট

আজও বাতিল মধ্যপ্রাচ্যের ২৩ ফ্লাইট

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

চট্টগ্রাম বিমানবন্দরে আরও ৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল