• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ভিসা নীতিতে কাকে নিষিদ্ধ করেছে জানি না : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর ২০২৩, ১৪:২২
অ+
অ-
ভিসা নীতিতে কাকে নিষিদ্ধ করেছে জানি না : স্বরাষ্ট্রমন্ত্রী

ভিসা নীতি প্রয়োগের মাধ্যমে যুক্তরাষ্ট্র বাংলাদেশের কাকে কাকে নিষিদ্ধ করেছে সে বিষয়ে কিছু জানা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

বিজ্ঞাপন

রোববার (২৪ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জাতিসংঘের সহকারী মহাসচিব উনাইসি লুতু ভুনিওয়াকার সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

মার্কিন ভিসা নীতির একটা বড় তালিকা বিভিন্ন মাধ্যমে এসেছে। এটা কি রিউমার ছড়ানো হচ্ছে, নাকি সত্য। আদৌ সরকারের কাছে এ ধরনের কোনো তালিকা আছে কি না? জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভিসা নীতি তারা ডিক্লেয়ার করেছে বলে আমরা শুনেছি। আমাদের কাছে তো চিঠির মাধ্যমে তারা জানায়নি। কাজেই আমরা যেটা শুনেছি সেটাই জানি। এখন পর্যন্ত কাকে কাকে নিষিদ্ধ করেছে আমরা জানি না।

তিনি বলেন, তারা যে লিস্টটা দিয়েছে, এটার ভিত্তি কী, সেটিও আমি জানি না। যেহেতু কিছুই জানি না... আমি মনে করি এ সম্বন্ধে মন্তব্য করার আমার কোনো এখতিয়ার নেই।

বিজ্ঞাপন

আসাদুজ্জামান খান কামাল বলেন, ভিসা নীতি প্রণয়ন করেছে এটা তাদের ব্যাপার। মার্কিন যুক্তরাষ্ট্র তাদের দেশে কাকে যেতে দেবে, কাকে যেতে দেবে না, এটা তাদের ব্যাপার। এ ব্যাপারে আমাদের মন্তব্য নেই এবং বলার কিছু নেই।

এসএইচআর/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্বরাষ্ট্রমন্ত্রীআসাদুজ্জামান খানভিসা নিষেধাজ্ঞাআমেরিকাযুক্তরাষ্ট্রসচিবালয়

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর পোস্ট

সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর পোস্ট

জুলাই সনদের প্রত্যেকটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি : স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদের প্রত্যেকটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি : স্বরাষ্ট্রমন্ত্রী

ভিয়েনায় গ্লোবাল ফ্রড সামিটে যেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভিয়েনায় গ্লোবাল ফ্রড সামিটে যেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী

২১ কোটি টাকার দুর্নীতি : আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার স্ত্রী

চার্জশিট অনুমোদন২১ কোটি টাকার দুর্নীতি : আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার স্ত্রী