বিজ্ঞাপন

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী সচিব রেনা বিটার

ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের সহকারী সচিব রেনা বিটার

বাংলাদেশ সফরে আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের কনস্যুলার অ্যাফেয়ার্সের সহকারী সচিব রেনা বিটার। তিনি সোমবার (২৫ সেপ্টেম্বর) থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত পাকিস্তান ও বাংলাদেশ সফর করবেন।

সোমবার (২৫ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব স্টেট এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আরও পড়ুন : ভিসা নীতিতে গণমাধ্যমও যুক্ত হবে : পিটার হাস

এতে বলা হয়, কনস্যুলার অ্যাফেয়ার্সের সহকারী সচিব রেনা বিটার সোমবার (২৫ সেপ্টেম্বর) থেকে ২ অক্টোবর পর্যন্ত ইসলামাবাদ, করাচী ও ঢাকা সফর করবেন। সফরে তিনি দূতাবাস এবং কনস্যুলেট কর্মীদের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং কনস্যুলার কার্যক্রম পর্যবেক্ষণ করবেন।

আরও পড়ুন : ভিসা বিধিনিষেধ সুষ্ঠু নির্বাচনে কতটা সহায়ক হবে বা হবে না

রেনা পাকিস্তান ও বাংলাদেশ সফরে কনস্যুলার সমস্যা নিয়ে দুই দেশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। তার সফরে বিদেশি মার্কিন নাগরিকদের সুরক্ষা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বৈধ ভ্রমণ ও অভিবাসনের সুবিধার্থে যুক্তরাষ্ট্রের গভীর ও টেকসই প্রতিশ্রুতির ওপর জোর দেওয়া হবে।

এনআই/এসকেডি

বিজ্ঞাপন