• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যে ১৬ দিনের সফর শেষে ফিরেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৪ অক্টোবর ২০২৩, ১২:৪২
অ+
অ-
যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যে ১৬ দিনের সফর শেষে ফিরেছেন প্রধানমন্ত্রী
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৬ দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি দুপুর সোয়া ১২টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব হাসান জাহিদ তুষার। 

এর আগে মঙ্গলবার লন্ডন সময় রাত ৯টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে (বিজি-২০৮) হিথ্রো বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

প্রধানমন্ত্রী বিমানবন্দরে পৌঁছালে তাকে ফুল দিয়ে স্বাগত জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রী বিমানবন্দর থেকে গণভবনে পৌঁছালে সেখানে দলের সিনিয়র নেতারা তাকে ফুল দিয়ে বরণ করে নেন।

বিজ্ঞাপন

এ সময় আওয়ামী লীগের আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জি. মোশাররফ হোসেন, বেগম মতিয়া চৌধুরী, কাজী জাফর উল্লাহ, ড. মোস্তফা জালাল মহিউদ্দিন, লে. কর্নেল (অব.) মোহাম্মদ ফারুক খান, মোফাজ্জ্বল হোসেন চৌধুরী মায়া, অ্যাড. কামরুল ইসলাম, অ্যাড. জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন, শফিউল আলম চৌধুরী নাদেল, সুজিত রায় নন্দী, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জি. আব্দুস সবুর, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।  

গত ৩০ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র থেকে যুক্তরাজ্যে গিয়েছিলেন প্রধানমন্ত্রী। এর আগে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান উপলক্ষ্যে ১২ দিন যুক্তরাষ্ট্রে অবস্থান করেন তিনি।

এনএফ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

প্রধানমন্ত্রীশেখ হাসিনা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

২০ বছর আগে নিয়োগ বাতিল হওয়া ৩৩০ পুলিশ সদস্যকে চাকরি দিচ্ছে সরকার

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

সৈয়দপুর বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই সেবা চালু প্রধানমন্ত্রীর

দিনাজপুরে নানা-নানি ও খালার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দিনাজপুরে নানা-নানি ও খালার কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী

দেশ গড়তে হলে সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী