• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

ভিসামুক্ত ভার‌ত ভ্রম‌ণের সুযোগ চাইলেন মোমেন, না করেননি জয়শঙ্ক‌র

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ অক্টোবর ২০২৩, ১৮:৩১
অ+
অ-
ভিসামুক্ত ভার‌ত ভ্রম‌ণের সুযোগ চাইলেন মোমেন, না করেননি জয়শঙ্ক‌র

বাংলাদেশ ও ভারতের মধ্যে ভিসামুক্ত ভ্রমণে ভার‌তের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্ক‌রের কা‌ছে প্রস্তাব দি‌য়ে‌ছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১২ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তা‌হিক ব্রিফিংয়ে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

মো‌মেন ব‌লেন, কলম্বোতে ইন্ডিয়ান ওশান রিম-আইওরার সম্মেলনের সাইড লাইনে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে। তা‌কে ব‌লে‌ছি, আপনারা অনেক ভিসা দেন। কিন্তু ভিসা পেতে এখন দেরি হচ্ছে। মেডিকেল ভিসার ক্ষেত্রেও দেরি হচ্ছে। তখন তিনি জানিয়েছেন- এ বিষয়ে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের সঙ্গে আলাপ করবেন।

পররাষ্ট্রমন্ত্রী ব‌লেন, এটা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে হবে বলেও জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী। তবে তিনি না বলেননি।

বিজ্ঞাপন

মোমেন ব‌লেন, সিলেটে কয়েকদিন আগে বাংলাদেশ-ভারতের মধ্যে সংলাপ হয়েছে। সেখানে দুই দেশের মধ্যে ভিসামুক্ত ভ্রমণের জন্য প্রস্তাব দি‌য়ে‌ছি। আমরা দুই দেশের মধ্যে ভিসামুক্ত যাতায়াত চাই।

এনআই/এমজে

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পররাষ্ট্র মন্ত্রণালয়আব্দুল মোমেন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

তৃতীয় টার্মিনাল ইস্যুতে জাপানের সঙ্গে বৈঠক, দ্রুত সমাধানের আশা সরকারের

তৃতীয় টার্মিনাল ইস্যুতে জাপানের সঙ্গে বৈঠক, দ্রুত সমাধানের আশা সরকারের