• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

তফসিল ঘোষণার পর আগের মামলায় গ্রেপ্তার করলে হস্তক্ষেপ করবে ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৫ অক্টোবর ২০২৩, ১৪:২৬
অ+
অ-
তফসিল ঘোষণার পর আগের মামলায় গ্রেপ্তার করলে হস্তক্ষেপ করবে ইসি
ফাইল ছবি

সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর আগের মামলায় কাউকে গ্রেপ্তার করলে নির্বাচন কমিশন (ইসি) হস্তক্ষেপ করবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।

বিজ্ঞাপন

রোববার (১৫ অক্টোবর) নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ইসি আলমগীর বলেন, ‘সংবিধানের দৃষ্টিতে ভোটে কোনো বাধা দেখছে না নির্বাচন কমিশন। সরকারের সঙ্গে রাজনৈতিক দলের ইস্যুতে হস্তক্ষেপ করবে না ইসি। নির্বাচনকে সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার জন্য তফসিল ঘোষণার পর যেন কোনো রাজনৈতিক মামলা বা আটক করা না হয়।’

আরও পড়ুন

বিএনপির শর্তযুক্ত কোনো সংলাপে অংশ নেবে না আ.লীগ : ওবায়দুল কাদের
নির্বাচন পর্যবেক্ষণে এক্সপার্ট গ্রুপ পাঠাবে ইইউ : ফারুক খান

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘সংবিধান অনুযায়ী দায়িত্ব নিয়েছি দলীয় সরকারের অধীনে। পুলিশ ও ডিসি নির্বাচনে আমাদের কথা মতো কাজ করবে। পুলিশ ও রাজনীতির দায়িত্ব আমরা পালন করি না। নির্বাচন শান্তিপূর্ণ করার জন্য নতুন করে যেন গ্রেপ্তার না হয়। কারো বিরুদ্ধে ক্রিমিনাল মামলা থেকে থাকলে নির্বাচনের আগে গ্রেপ্তার করুন। তফসিল ঘোষণার পর যেন গ্রেপ্তার করা না হয়।’

বিএনপির নেতাদের গ্রেপ্তার করা হচ্ছে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইসি আলমগীর বলেন, ‘নির্বাচন শিডিউল ঘোষণার পরে কাউকে গ্রেপ্তার করতে পারেন না সিইসি এই কথা বলেছেন। মামলা ও ক্রিমিনাল অফেন্স থাকলে গ্রেপ্তার করতে হবে তফসিল ঘোষণার আগে।’

এসআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন কমিশননির্বাচনগ্রেফতার

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি