• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

প্রযুক্তিনির্ভর পুলিশিং করবে এমআরটি পুলিশ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২১ অক্টোবর ২০২৩, ১৩:১৭
অ+
অ-
প্রযুক্তিনির্ভর পুলিশিং করবে এমআরটি পুলিশ

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান বলেছেন, নিরাপত্তা, গতি, উন্নয়ন-এই লক্ষ্যকে সামনে রেখে এমআরটি পুলিশ সম্পূর্ণ আধুনিক অস্ত্র, গ্যাজেট অ্যান্ড গিয়ারে সজ্জিত হয়ে প্রযুক্তিনির্ভর পুলিশিং করার মাধ্যমে যাত্রীবান্ধব নিরাপত্তা দেবে।

বিজ্ঞাপন

শনিবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর উত্তরা উত্তর স্টেশনে এমআরটি পুলিশের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

ডিএমপি কমিশনার বলেন, মেট্রোরেলের ভেতরে ও স্টেশনে নিরাপত্তার দায়িত্ব পালন করবে এমআরটি পুলিশ। সেই দক্ষতার জন্য তাদেরকে দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ইতোমধ্যে এমআরটি পুলিশ তাদের কার্যক্রম শুরু করেছে। আগামী চার নভেম্বর মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধনের পর সম্পূর্ণভাবে দায়িত্ব পালন করবে এমআরটি পুলিশ। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে মেট্রোরেলের নিরাপত্তার জন্য একটি স্বতন্ত্র ও বিশেষায়িত এমআরটি পুলিশ ইউনিট গঠনের লক্ষ্যে প্রাথমিকভাবে পুলিশ মহাপরিদর্শক, বাংলাদেশ পুলিশের অধীনে একজন ডিআইজির নেতৃত্বে ২৩১টি পদ সৃজন করা হয়।

বিজ্ঞাপন

মেট্রোরেলের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি যাত্রীবান্ধব নিরাপত্তা পরিকল্পনা প্রণয়নে ২৩১ জন সদস্য অপ্রতুল বিবেচনা করে আইজিপি পুলিশের নির্দেশে অতিরিক্ত জনবলসহ ৫৩৭ জন পদায়ন করা হয়েছে।

ডিএমপি কমিশনার বলেন, প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী এমআরটি পুলিশকে বিশেষায়িত ইউনিট হিসেবে গড়ে তোলার জন্য এমআরটি পুলিশ প্রধান ডিআইজি জিহাদুল কবিরের নেতৃত্বে এ ইউনিটের সদস্যরা বিশেষায়িত প্রশিক্ষণ গ্রহণপূর্বক মেট্রোরেলের সার্বিক নিরাপত্তার দায়িত্ব নিতে প্রস্তুতি সম্পন্ন করেছে।

ইতোমধ্যে স্বতন্ত্র ডিভ সাইন ও জ্যাকেট, ট্যাকটিক্যাল বেন্ট, বডি ওউন্ড ক্যামেরা, শর্ট আর্মসে সজ্জিত হয়ে হ্যান্ডস ফ্রি পুলিশিংয়ের মাধ্যমে যাত্রী এবং মেট্রোরেলের নিরাপত্তা দিতে সম্পূর্ণরূপে প্রস্তুতি সম্পন্ন করেছে এমআরটি পুলিশ। মেট্রোরেলের মতো নতুন একটি কনসেন্টের নিরাপত্তায় উন্নত বিশ্বের পুলিশ কিভাবে দায়িত্ব পালন করছে সে বিষয়ে জ্ঞান অর্জনের জন্য বৈদেশিক প্রশিক্ষণের বিষয়েও আলোচনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

কর্মসূচির নামে সহিংস পরিস্থিতি সৃষ্টি করলে কঠোর হস্তে দমন
বার কাউন্সিলের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এ পরিকল্পনার অংশ হিসেবে গত ৯ অক্টোবর থেকে উত্তরা উত্তর স্টেশন, উত্তরা সেন্টার স্টেশন, উত্তরা সাউথ স্টেশনে ট্রায়াল বেসিসে নিরাপত্তার দায়িত্ব পালন শুরু করেছে। এখন পর্যন্ত আগারগাঁও, শেওরাপাড়া, কাজীপাড়া স্টেশনসহ মোট ছয়টি স্টেশনের প্রতিটিতে একজন পুলিশ পরিদর্শকের নেতৃত্বে প্রতি পালায় ১১ জনের একটি টিম মোট তিন পালায় মেট্রোরেলের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।

ঢাকার পুলিশ প্রধান আরও বলেন, ধারাবাহিকভাবে মেট্রোরেলের সকল স্টেশনে এমআরটি পুলিশ মোতায়েন করা হবে। পরীক্ষামূলক দায়িত্বপালন থেকে অর্জিত অভিজ্ঞতার আলোকে নিরাপত্তা পরিকল্পনা সংশোধন, সংযোজন বিয়োজন করা হবে।

উত্তরা উত্তর থাকে মতিঝিল পর্যন্ত চালু হলে এমআরটি পুলিশ মেট্রোরেলের সার্বিক নিরাপত্তার দায়িত্ব ডিএমপির থেকে বুঝে নেবে। তবে ডিএমপির ক্রাইম ইউনিট, ট্রাফিক ইউনিট, সিটিটিসিসহ অন্যান্য ইন্টেলিজেন্স ইউনিট, এসবি, এটিইউসহ পুলিশের বিশেষায়িত ইউনিটগুলোর সঙ্গে সমন্বয়পূর্বক দায়িত্ব পালন করবে।

জেইউ/এসএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পুলিশএমআরটি পুলিশডিএমপি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

ঈদে ঘরে ফেরা মানুষের জন্য পুলিশের ‘ফ্রি বাস’ সার্ভিস চালু

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

র‍্যাব-সিআইডি-এসবিতে নতুন প্রধান, পুলিশের শীর্ষ পদে রদবদল

তিন জেলায় নতুন পুলিশ সুপার

তিন জেলায় নতুন পুলিশ সুপার

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক