• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বন্ধ হয়ে যাচ্ছে স্মার্ট এনআইডি বিতরণ

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২২ অক্টোবর ২০২৩, ১৪:৪১
অ+
অ-
বন্ধ হয়ে যাচ্ছে স্মার্ট এনআইডি বিতরণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন উন্নতমানের জাতীয় পরিচয়পত্র বা স্মার্টকার্ড বিতরণ বন্ধ রাখবে নির্বাচন কমিশন (ইসি)। ভোট শেষে ফের চালু হবে এই কার্যক্রম। 

বিজ্ঞাপন

সম্প্রতি অনুষ্ঠিত এক বৈঠকে এমন সিদ্ধান্ত হয়েছে। ইতিমধ্যে নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম এনআইডি অণুবিভাগকে সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য নির্দেশনাও দিয়েছেন।

নির্দেশনায় বলা হয়েছে, মাঠ পর্যায়ে চলমান স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম ত্বরান্বিত করে আগামী ৩০ অক্টোবরের মধ্যে শেষ করতে হবে। পহেলা নভেম্বর পরবর্তী সময় থেকে জাতীয় সংসদ নির্বাচন শেষ হওয়া পর্যন্ত স্মার্ট কার্ড বিতরণ কার্যক্রম স্থগিত থাকবে। বিষয়টি মাঠ পর্যায়ে অবহিতকরণের জন্য নির্দেশনা প্রদান করতে হবে।

আরও পড়ুন

ডলারের দাম বাড়ায় স্মার্ট এনআইডি’রও ব্যয় বাড়ছে
এনআইডির তথ্য ফাঁস, নজরদারিতে মোবাইল অপারেটরগুলো

বিজ্ঞাপন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ইতিমধ্যে জানিয়েছে নভেম্বরে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে করা হবে ভোটগ্রহণ। এরপর ফের চালু হবে স্মার্টকার্ড বিতরণ।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪ লাখ ৪৫ হাজার ৭২৪ জন। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছেন ৮৩৭ জন। এদের মধ্যে প্রায় সাড়ে কোটি স্মার্টকার্ড ছাপিয়েছে ইসি। বিতরণ বাকি রয়েছে এক কোটির মতো।

এসআর/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এনআইডিনির্বাচন কমিশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না

বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না