• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

এগারসিন্দুরে ধাক্কা দেওয়া ট্রেনের চালক-গার্ড বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর ২০২৩, ১৯:৫৬
অ+
অ-
এগারসিন্দুরে ধাক্কা দেওয়া ট্রেনের চালক-গার্ড বরখাস্ত

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার ঘটনায় ঢাকা থেকে চট্টগ্রামগামী দুর্ঘটনাকবলিত ট্রেনের লোকোমাস্টার (চালক), সহকারী লোকোমাস্টার ও গার্ডকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. কামরুল আহসান। এরা হলেন লোকোমাস্টার জাহাঙ্গীর আলম, সহকারী লোকোমাস্টার আতিকুর রহমান, গার্ড আলমগীর হোসেন। 

তিনি আরও জানান, ঢাকা বিভাগীয় তদন্ত কমিটিকে তিন কর্মদিবস এবং চট্টগ্রাম জোনের তদন্ত কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

এর আগে, বিকেলে কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী এগারসিন্দুর গোধূলি ও ঢাকা থেকে ছেড়ে আসা কনটেইনারবাহী একটি ট্রেনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় বিভাগীয়ভাবে দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশের রেলওয়ে। রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সিরাজ-উদ-দৌলা খান জানান, ভৈরবে ট্রেন দুর্ঘটনায় রেলওয়ে ঢাকা ও চট্টগ্রাম বিভাগ আলাদাভাবে তদন্ত কমিটি গঠন করেছে।

ঢাকা বিভাগীয় তদন্ত কমিটির সদস্যরা হলেন— ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা, বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার লোকমেটিভ, বিভাগীয় প্রকৌশলী-১ এবং বিভাগীয় সিগন্যাল ও টেলিকমিউনিকেশন প্রকৌশলী।

অন্যদিকে, চট্টগ্রাম বিভাগীয় তদন্ত কমিটিতে আছেন— রেলওয়ের সিওপিস মো. শহিদুল ইসলাম, চিফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাকির হোসেন, চিফ ইঞ্জিনিয়ার, আরমান হোসেন, সিএসপি তুষার ও চিফ মেডিকেল অফিসার আহাদ আলী সরকার।

বিজ্ঞাপন

এমএইচএন/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ট্রেন দুর্ঘটনাবাংলাদেশ রেলওয়ে

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

ঈদ ফিরতি যাত্রা : আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট

ঈদ ফিরতি যাত্রা : আজ মিলছে ২৫ মার্চের ট্রেনের টিকিট

ঈদ ফিরতি ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু শনিবার

ঈদ ফিরতি ট্রেনের দ্বিতীয় দিনের টিকিট বিক্রি শুরু শনিবার

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন : পরিবারের সদস্যরা ফিরছেন নীড়ে

ট্রেনে ঈদযাত্রার প্রথম দিন : পরিবারের সদস্যরা ফিরছেন নীড়ে

ঈদ ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ

ঈদ ফিরতি ট্রেনের টিকিট বিক্রি শুরু আজ