বিজ্ঞাপন

ঢাকার রাস্তায় টহলে থাকবে দেড় হাজারের বেশি র‍্যাব সদস্য

ঢাকার রাস্তায় টহলে থাকবে দেড় হাজারের বেশি র‍্যাব সদস্য

ঢাকার দেড় হাজারের বেশি র‍্যাব সদস্য মোতায়েন করা হয়েছে। শনিবার (২৮ অক্টোবর) আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে র‍্যাব সদর দপ্তরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক সিনিয়র এএসপি আ ন ম ইমরান খান এ তথ্য জানান।

তিনি বলেন, র‍্যাব সদস্যরা রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট পরিচালনা, টহল কার্যক্রম, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি পরিচালনা করছে।

জানা গেছে, র‍্যাব-১ রাজধানীর আব্দুল্লাহপুর, রামপুরা, পূর্বাচল ৩০০ ফিট ও আমতলীতে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। র‍্যাব-২ রাজধানীর বসিলা, আগারগাঁও ও শিশুমেলার সামনে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। র‍্যাব-৩ রাজধানীর কমলাপুর, সচিবালয় ও নটরডেম কলেজের সামনে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে।

এছাড়া র‍্যাব-৪ রাজধানীর কচুক্ষেত, টেকনিক্যাল, মিরপুর কাজীপাড়া, সাভার ও মানিকগঞ্জে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে। র‍্যাব-১০ রাজধানীর ডেমরা, পোস্তগোলা ও সায়েদাবাদে চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে।

জাতীয় নির্বাচন সামনে রেখে রাজপথে নিজেদের শক্তির জানান দিতে শনিবার (২৮ অক্টোবর) রাজধানীতে সমাবেশের ডাক দিয়েছে প্রধান বিরোধী রাজনৈতিক দল বিএনপি। এ দিন জামায়াতে ইসলামীও সমাবেশের ঘোষণা দিয়েছে। তাদের গণতন্ত্র বিরোধী আখ্যা দিয়ে শান্তি সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। এ নিয়ে রাজধানীতে রাজনৈতিক উত্তেজনা সৃষ্টির আশঙ্কা তৈরি হয়েছে।

এমএসি/এসএসএইচ