• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

অপরাধী আটকের ক্ষমতা না দিয়েই আনসার বিল পাস

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২ নভেম্বর ২০২৩, ১৯:৪৮
অ+
অ-
অপরাধী আটকের ক্ষমতা না দিয়েই আনসার বিল পাস

অপরাধী আটক ও তল্লাশির ক্ষমতা পাচ্ছে না আনসার ব্যাটালিয়ন। বৃহস্পতিবার জাতীয় সংসদে আনসার ব্যাটালিয়ন বিল–২০২৩ পাস হয়। সেখানে আনসারকে এই ক্ষমতা দেওয়া হয়নি।

বিজ্ঞাপন

গত ২৩ অক্টোবর সংসদে বিলটি তোলা হয়েছিল। সেখানে আনসার ব্যাটালিয়নকে অপরাধী আটক ও তল্লাশির ক্ষমতা দেওয়ার প্রস্তাব করা হয়েছিল। তাদের এই ক্ষমতা দেওয়ার প্রস্তাবে পুলিশের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা দফায় দফায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি বিলটির এ সংক্রান্ত ধারা সংশোধনের সুপারিশ করে।

আরও পড়ুন

সরকারের চলতি মেয়াদের সংসদ অধিবেশন শেষ

২৩ অক্টোবর সংসদে উত্থাপিত বিলের ৮ ধারায় বলা হয়েছিল, কোনো ব্যাটালিয়ন সদস্যের সামনে সংঘটিত অপরাধের ক্ষেত্রে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমোদনক্রমে অপরাধীকে আটক করে অবিলম্বে পুলিশের কাছে সোপর্দ করবে এবং ক্ষেত্র মতো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অথবা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশক্রমে আটক ব্যক্তির দেহ তল্লাশি; কোনো স্থানে প্রবেশ ও তল্লাশি এবং মালামাল জব্দ করতে পারবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

আইনশৃঙ্খলা রক্ষায় স্ট্যান্ডবাই থাকবে দুই হাজার ব্যাটালিয়ন আনসার
গাড়ি নিলে হাজার ডলার, এসকর্ট সুবিধায় ৩০০ ডলার

বিলের এই ধারায় সংশোধনী আনার সুপারিশ করেছিল সংসদীয় কমিটি। বৃহস্পতিবার পাস হওয়া বিলে ব্যাটালিয়ন সদস্যদের এখতিয়ার ও ক্ষমতা সম্পর্কিত এই ধারায় বলা হয়েছে, কোনো ব্যাটালিয়ন সদস্য তার সামনে সংঘটিত অপরাধের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি ১৮৯৮ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

এসআর/এসকেডি 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাতীয় সংসদআনসার ভিডিপি নিয়োগ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

২৯ মার্চ পর্যন্ত মুলতবি সংসদ অধিবেশন

২৯ মার্চ পর্যন্ত মুলতবি সংসদ অধিবেশন

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না : স্পিকার

সংসদে দেখে দেখে বলা অনুমোদিত না : স্পিকার

বাবার আদর্শ ও ইনসাফ কায়েমে আজীবন কাজ করব : সংসদে মাসুদ সাঈদী

বাবার আদর্শ ও ইনসাফ কায়েমে আজীবন কাজ করব : সংসদে মাসুদ সাঈদী

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ, ভর্তিতে ফিরতে পারে পরীক্ষা

৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগের উদ্যোগ, ভর্তিতে ফিরতে পারে পরীক্ষা