বিজ্ঞাপন

মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অ+
অ-
মেট্রোরেলের আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৪ নভেম্বর) দুপুর আড়াইটার দিকে এটি উদ্বোধন করেন তিনি।

বিজ্ঞাপন

আগামীকাল রোববার থেকে মেট্রোরেলে চড়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত যেতে পারবেন যাত্রীরা। আগারগাঁও-মতিঝিল আংশে প্রথমে তিনটি স্টেশন চালু থাকবে। স্টেশনগুলো হলো- মতিঝিল, বাংলাদেশ সচিবালয় ও ফার্মগেট।

সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত চলাচল করা ট্রেনগুলো উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল পর্যন্ত উভয় দিকে চলাচল করবে। বেলা সাড়ে ১১টা থেকে পরবর্তী ট্রেনগুলো শুধু উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করবে। এসময় মতিঝিল পর্যন্ত কোনো ট্রেন আর চলাচল করবে না।

dhakapost

উত্তরার দিয়াবাড়ির ডিপো থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের ২১.২৬ কিলোমিটার রেলপথে মোট স্টেশন থাকছে ১৭টি। স্টেশনগুলো হচ্ছে- উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর ১১, মিরপুর ১০, কাজীপাড়া, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কারওয়ান বাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয়, মতিঝিল ও কমলাপুর।

বিজ্ঞাপন

মেট্রোরেলের মতিঝিল থেকে কমলাপুর অংশের কাজ এখনো চলমান আছে।

বাংলাদেশের প্রথম মেট্রোরেলের (এমআরটি লাইন-৬) উত্তরা থেকে আগারগাঁও অংশ গত বছরের ডিসেম্বরে চালু করা হয়। ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা ব্যয়ে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ২৬ কিলোমিটার এলিভেটেড মেট্রোরেল নির্মাণের ফাস্ট ট্র্যাক প্রকল্প বাস্তবায়ন করছে বাংলাদেশ সরকার।

বিজ্ঞাপন

আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধনের মধ্য দিয়ে নগরবাসী উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১ কিলোমিটার পথ পাড়ি দিতে পারবেন মাত্র ৩১ মিনিটে।

জেডএস/এমজে