• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

প্রথম দিন মতিঝিল স্টেশন ব্যবহার করেছে ১০ হাজারের বেশি মানুষ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ নভেম্বর ২০২৩, ১০:৪১
অ+
অ-
প্রথম দিন মতিঝিল স্টেশন ব্যবহার করেছে ১০ হাজারের বেশি মানুষ

মতিঝিল স্টেশনে বাণিজ্যিকভাবে মেট্রোরেল চলাচল শুরু হয়েছে রোববার (৫ নভেম্বর)। সপ্তাহের প্রথম কর্মদিবস হিসেবে এ দিন মতিঝিল স্টেশন ব্যবহার করে যাতায়াত করেছেন ১০ হাজারের বেশি মানুষ।

বিজ্ঞাপন

সোমবার (৬ নভেম্বর) সকালে মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের একটি দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্রটি ঢাকা পোস্টকে জানায়, সিস্টেমের তথ্য অনুযায়ী ১০ হাজারের বেশি মানুষ রোববার মতিঝিল স্টেশন ব্যবহার করে মেট্রোরেলে চড়েছেন। তবে কতজন মতিঝিল স্টেশনে নেমেছেন এবং উঠেছেন, সেই তথ্য আলাদা করে দেওয়া হয়নি।

গত শনিবার (৪ নভেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমআরটি লাইন-৬ এর আগারগাঁও-মতিঝিল অংশ উদ্বোধন করেন। এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা-আগারগাঁও অংশ উদ্বোধন করেন তিনি। এর ফলে ঢাকা সিটির মতো যানজটের শহরে ২০.১ কিলোমিটার পথ উড়াল সড়কে পাড়ি দেওয়া যাচ্ছে মাত্র ৩২ মিনিটে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

মতিঝিল থেকে বেলা সাড়ে ১১টার পরও মেট্রোরেলে ভ্রমণ করা যাবে যেভাবে
মতিঝিল থেকে ৯ মিনিটে ফার্মগেট, ২০ মিনিটে মিরপুর-১০
মেট্রোরেলে আধা ঘণ্টায় উত্তরা-মতিঝিল, চলবে ৪ ঘণ্টা

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক বলেন, প্রাথমিকভাবে উত্তরা-মতিঝিল সেকশনে মেট্রোরেল সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত প্রতিদিন চার ঘণ্টা চলাচল করবে। আর উত্তরা-আগারগাঁও সেকশনে রাত সাড়ে ৮টা পর্যন্ত চলবে।

আগারগাঁও-মতিঝিল রুটে ফার্মগেট, বাংলাদেশ সচিবালয় এবং মতিঝিল-এ মেট্রোরেল স্টপেজ থাকবে। প্রতি ১০ মিনিটে একটি ট্রেন পাওয়া যাবে।

বিজ্ঞাপন

এমআরটি লাইন ৬-এর উত্তরা-আগারগাঁও সেকশনের উদ্বোধনের সময় যে ভাড়া চার্ট তৈরি করা হয়েছিল সেটি উত্তরা-মতিঝিল সেকশনের ক্ষেত্রেও অনুসরণ করা হবে।

ভাড়ার চার্ট অনুযায়ী, সর্বনিম্ন ভাড়া ২০ টাকা এবং উত্তরা থেকে মতিঝিল যাতায়াতের সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে। প্রথম দুটি স্টেশনের সর্বনিম্ন ২০ টাকা ভাড়ার পর প্রতি স্টেশনে যাত্রায় ১০ টাকা করে যোগ হবে।

এমএইচএন/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মেট্রোরেলঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’

ঈদে রাজধানীবাসীর নিরাপত্তায় ডিএমপি‘যাদের আত্মীয়-স্বজন নেই, তারা চাইলে মূল্যবান জিনিস থানায় রাখতে পারবে’