• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বারবার টিকিট না কাটতে চাইলে এমআরটি পাস, কীভাবে পাবেন এই কার্ড?

ঢাকা পোস্ট ডেস্ক
ঢাকা পোস্ট ডেস্ক
৮ নভেম্বর ২০২৩, ১৩:৩৭
অ+
অ-
বারবার টিকিট না কাটতে চাইলে এমআরটি পাস, কীভাবে পাবেন এই কার্ড?

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের যুগে প্রবেশ করে বাংলাদেশ। তখন রাজধানীর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চালু হয় মেট্রোরেল। দীর্ঘ অপেক্ষার পর গত ৪ নভেম্বর উত্তরা-মতিঝিল রুটেও চলাচল শুরু করেছে মেট্রোরেল। ক্রমে এর বিস্তৃতি বাড়বে।

বিজ্ঞাপন

এদিকে এ রুটে মেট্রোরেল চালুর ফলে উত্তরা থেকে মতিঝিলে মাত্র ৩২ মিনিটেই পৌঁছানো যাচ্ছে। এতে এ পথের যাত্রীদের যাতায়াতের প্রধান বাহন হয়ে দাঁড়িয়েছে মেট্রোরেল। একইসঙ্গে সময় সাশ্রয় হয়েছে মতিঝিলে কর্মরত কর্মজীবীদের। 

আরও পড়ুন

মতিঝিলে মেট্রোরেল : সময় সাশ্রয় হয়েছে কর্মজীবীদের
মেট্রোরেলে আধা ঘণ্টায় উত্তরা-মতিঝিল, চলবে ৪ ঘণ্টা

যাত্রীদের সুবিধায় টিকিটের পাশাপাশি এমআরটি পাস কার্ডের ব্যবস্থা আগেই করে রেখেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। যারা বারবার টিকিট কাটতে চান না—তাদের জন্য এমআরটি পাস কার্ড। এই কার্ডে টাকা রিচার্জ করে যতবার খুশি যাতায়াত করা যাবে। এছাড়া এ কার্ডের মেয়াদ থাকবে ১০ বছর। 

বিজ্ঞাপন

এমআরটি পাস কার্ড পাবেন যেভাবে

ডিএমটিসিএল-এর ওয়েবসাইট (dmtcl.gov.bd) থেকে একটি ফরম ডাউনলোড করতে হবে। সেটি পূরণ করে মেট্রোরেলের টিকিট কাউন্টারে জমা দিলেই পাওয়া যাবে এমআরটি পাস কার্ড। নিবন্ধন করতে নিজের নাম, মাতা-পিতার নাম, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা পাসপোর্ট নম্বর, মোবাইল নম্বর, ই-মেইল আইডি লাগবে। বর্তমানে বেলা ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত পাস দেওয়া হচ্ছে। 

কার্ড খরচ

বিজ্ঞাপন

এমআরটি কার্ড নিতে হলে খরচ হবে ৫০০ টাকা। এরমধ্যে ২০০ টাকা কার্ডের জামানত হিসেবে থাকবে, যা কার্ড জমা দিলেই ফেরত পাওয়া যাবে। বাকি ৩০০ টাকা ব্যালেন্স থাকবে যা দিয়ে ট্রেনে যাতায়াত করা যাবে। 

কার্ড রিচার্জ

যে কোনো স্টেশনের টিকিট কাউন্টার থেকে কার্ডে টাকা রিচার্জ করা যাবে।  টিকিট বিক্রির মেশিনেই টপ আপ অপশন রয়েছে। যেখান থেকে সহজেই টাকা দিয়ে রিচার্জ নেওয়া যাবে।

এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

এমআরটি পাসমেট্রোরেলরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সমন্বিত পরিবহন ব্যবস্থায় মনোরেল–মেট্রোরেল–বাসকে সরকারের গুরুত্ব

সমন্বিত পরিবহন ব্যবস্থায় মনোরেল–মেট্রোরেল–বাসকে সরকারের গুরুত্ব

বাসযোগ্য শহর গড়তে নির্বাচিত সরকারের করণীয়

বাসযোগ্য শহর গড়তে নির্বাচিত সরকারের করণীয়

শিক্ষার্থী-প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়

শিক্ষার্থী-প্রতিবন্ধীদের মেট্রোরেলসহ সব ধরনের ট্রেনে ২৫ শতাংশ ভাড়া ছাড়

ডিএমটিসিএলের এমডি ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল

ডিএমটিসিএলের এমডি ফারুক আহমেদের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল