• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

মিরপুরে আবারও রাস্তায় নেমেছেন পোশাক শ্রমিকরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ নভেম্বর ২০২৩, ১০:১০
অ+
অ-
মিরপুরে আবারও রাস্তায় নেমেছেন পোশাক শ্রমিকরা

বেতন বৃদ্ধির দাবিতে মিরপুরে আবারও রাস্তায় নেমেছেন পোশাক শ্রমিকরা। কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে অবরোধ কর্মসূচি পালন করছেন।

বিজ্ঞাপন

রোববার (১২ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে মিরপুর ১০ নম্বর এলাকার রাস্তা অবরোধ করেন শ্রমিকরা।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন বলেন, আজ সোয়া ৮টার দিকে বেশ কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক রাস্তা অবরোধ করেন। বেতন বৃদ্ধির দাবিতে তারা রাস্তা অবরোধ করেছে। ঘটনাস্থলে পুলিশ সদস্যরা মোতায়েন রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে।

গত কিছুদিন ধরে ন্যূনতম বেতন ২৫ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকরা আন্দোলন করে আসছেন। ৭ নভেম্বর পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি সাড়ে ১২ হাজার টাকা ঘোষণা করে মজুরি বোর্ড। এ ঘোষণা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শ্রমিকরা।

বিজ্ঞাপন

dhakapost

আরও পড়ুন

শ্রমিক আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য শতাধিক কারখানা বন্ধ
১২ হাজার ৫০০ টাকা দিয়ে বেঁচে থাকা সম্ভব না
পোশাক শ্রমিকদের ঘোষিত মজুরি পুনর্নির্ধারণসহ ৫ দফা দাবি

এদিকে মজুরি বোর্ড ঘোষিত ন্যূনতম মুজুরি সাড়ে ১২ হাজার টাকা প্রত্যাখ্যান করে আশুলিয়ার বিভিন্ন এলাকায় শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় অন্তত শতাধিক পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে জানা গেছে।

শনিবার (১১ নভেম্বর) টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের ইউনিক, শিমুলতলা, জামগড়া, ছয়তলা, নরসিংহপুর, নিশ্চিন্তপুর ও জিরাবো-বিশমাইল সড়কের কাঠগড়া আমতলা, বড় রাঙ্গামাটিয়ার বিভিন্ন কারখানা ঘুরে দেখা যায়, অধিকাংশ পোশাক কারখানার গেটে টাঙিয়ে দেওয়া হয়েছে কারখানা বন্ধের নোটিশ।

বিজ্ঞাপন

এমএসি/এসএসএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গার্মেন্টস শ্রমিকপোশাক শিল্পঢাকা সিটিরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৩০-৩৫ শতাংশ শ্রমিকের বেতন-বোনাস না হওয়া উদ্বেগজনক

ইসলামী আন্দোলন বাংলাদেশের বিবৃতি৩০-৩৫ শতাংশ শ্রমিকের বেতন-বোনাস না হওয়া উদ্বেগজনক

ঈদযাত্রায় ৫০ লাখ শ্রমিকের জন্য বিআরটিসি বাস বরাদ্দের দাবি

ঈদযাত্রায় ৫০ লাখ শ্রমিকের জন্য বিআরটিসি বাস বরাদ্দের দাবি

গার্মেন্টসের ভেতরে ঝুলছিল শ্রমিকের মরদেহ

গার্মেন্টসের ভেতরে ঝুলছিল শ্রমিকের মরদেহ

পোশাক খাতকে ‘ইনোভেশন নেশন’ রূপান্তরে বিজিএমইএ-বিবিএফের চুক্তি

পোশাক খাতকে ‘ইনোভেশন নেশন’ রূপান্তরে বিজিএমইএ-বিবিএফের চুক্তি