• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

নয়া দিল্লির সঙ্গে দ্বিমত নেই ঢাকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ নভেম্বর ২০২৩, ১৯:০৫
অ+
অ-
নয়া দিল্লির সঙ্গে দ্বিমত নেই ঢাকার

সম্প্রতি নয়া দিল্লিতে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে আলোচনায় বাংলাদেশ নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে ভারত। বাংলাদেশ নিয়ে ভারত যুক্তরাষ্ট্রকে যে বার্তা দিয়েছে তার সঙ্গে ঢাকার কোনো দ্বিমত নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৪ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।

আরও পড়ুন

সংলাপে আপত্তি নেই সরকারের
জাপার সঙ্গে পিটার হাসের বৈঠক, চিঠি হস্তান্তর
মার্কিন সরকারকে নিয়ে সবাই খেলছে : পররাষ্ট্রমন্ত্রী

দিন চারেক আগে নয়া দিল্লিতে ভারত ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে আলোচনায় ছিল বাংলাদেশ প্রসঙ্গ। ওই বৈঠকে নয়া দিল্লির পক্ষ থেকে ওয়াশিংটনকে জানানো হয়েছে, নির্বাচন কীভাবে হবে, তা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। নয়া দিল্লির বার্তার পর ওয়াশিংটন বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের কথা বলে যে চাপ অব্যাহত রেখেছে, তা কমবে কিনা-দৃষ্টি আকর্ষণ করা হয় ড. মোমেনের।

বিজ্ঞাপন

জবাবে মোমেন প্রশ্ন করা সাংবাদিকের উদ্দেশে বলেন, সেটা আপনি দিল্লিকে জিজ্ঞেস করেন। ভারতের সিদ্ধান্তের সঙ্গে বাংলাদেশের দ্বিমত নেই। আমরা বিশ্বাস করি, ভারবর্ষ পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গণতান্ত্রিক দেশ এবং তারা অত্যন্ত পরিপক্ব। সরকার অত্যন্ত পরিপক্ব। তারা (ভারত) যেগুলো বলে সেগুলোতে আমাদের দ্বিমত নেই।

এনআই/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পররাষ্ট্র মন্ত্রণালয়আব্দুল মোমেন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

তৃতীয় টার্মিনাল ইস্যুতে জাপানের সঙ্গে বৈঠক, দ্রুত সমাধানের আশা সরকারের

তৃতীয় টার্মিনাল ইস্যুতে জাপানের সঙ্গে বৈঠক, দ্রুত সমাধানের আশা সরকারের