• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

নির্বাচনের পরিবেশ নেই এগুলো ফালতু কথা : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৬ নভেম্বর ২০২৩, ০৫:১০
অ+
অ-
নির্বাচনের পরিবেশ নেই এগুলো ফালতু কথা : পররাষ্ট্রমন্ত্রী

যুক্তরাষ্ট্রসহ আরও কয়েকটি পশ্চিমা দেশ বাংলাদেশে নির্বাচনের পরিবেশ নেই বলে যে অভিযোগ করছে, তা উড়িয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। এ প্রসঙ্গে তিনি বলেন, এগুলো তো ফালতু কথা।

বিজ্ঞাপন

বুধবার (১৬ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা নির্বাচন করব। আমরা নির্বাচনমুখী দল এবং আমরা নির্বাচনে বিশ্বাস করি। আমরা আমাদের দেশের জনগণের প্রতি বিশ্বাস রাখি। দূতাবাস-‘টুতাবাস’ এগুলো সব আমাদের কাছে গৌণ বিষয়। এগুলো নিয়ে আপনারা লাফান কেন?

তিনি বলেন, আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চাই এবং এটিতে কেউ বাধা দিতে পারবে না। যারা বাধা দেবে তাদের আমরা শাস্তি দেব। সবাই নির্বাচনের জন্য তৈরি এবং উদগ্রীব। অনেক সমস্যা আছে এবং সেগুলো দূর করার জন্য চেষ্টা করছি।

বিজ্ঞাপন

জাতীয় পার্টির নেতা জিএম কাদেরের মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কা নিয়ে করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, আমরা এসব আশঙ্কায় কান দেই না। এসব জুজুর ভয়। জুজুর ভয় থেকে দুরে থাকুন। আমরা এখন অনেক শক্ত। আমাদের নেত্রী শেখ হাসিনা আত্মবিশ্বাসে বলীয়ান। এজন্যই দেশের এত উন্নয়ন হয়েছে।

সংলাপ নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিদেশের লোক কে কী বলল সেটি গুরুত্বপূর্ণ নয়। দেশের লোক কী বলল সেটি গুরুত্বপূর্ণ। বিদেশিদের বক্তব্য বাস্তবসম্মত ও যুক্তিসংগত না হলে আমরা তাদের প্রতি মনোযোগ দেই না।

মন্ত্রী বলেন, বিএনপি বড় রাজনৈতিক দল হলে নির্বাচনে এসে প্রমাণ করুক, তারা বড় দল। খালি মুখে বললে হবে না। আমরা জ্বালাও-পোড়াও চাই না, অগ্নিসন্ত্রাস চাই না।

বিজ্ঞাপন

গার্মেন্টসে কোনো অস্থিরতা চলছে না দাবি করে মোমেন বলেন, কিছু মানুষ এতে উসকানি দিচ্ছে।

এনআই/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আব্দুল মোমেনপররাষ্ট্র মন্ত্রণালয়নির্বাচনরাজনীতিবিদ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

ভোটের প্রচারণায় তুরস্ক-যুক্তরাষ্ট্র সফরে গেলেন পররাষ্ট্রমন্ত্রী

তৃতীয় টার্মিনাল ইস্যুতে জাপানের সঙ্গে বৈঠক, দ্রুত সমাধানের আশা সরকারের

তৃতীয় টার্মিনাল ইস্যুতে জাপানের সঙ্গে বৈঠক, দ্রুত সমাধানের আশা সরকারের