• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

যে ৩ আসনের জন্য মনোনয়ন ফরম কিনলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর ২০২৩, ১৮:৩৫
অ+
অ-
যে ৩ আসনের জন্য মনোনয়ন ফরম কিনলেন সাকিব
সংগৃহীত ছবি

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে তিনটি আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম কিনেছেন জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসান। তার পক্ষে স্বজনরা ফরমগুলো সংগ্রহ করেছেন। 

বিজ্ঞাপন

শনিবার (১৮ নভেম্বর) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরমগুলো সংগ্রহ করা হয়। আসনগুলো হলো-- ঢাকা-১০, মাগুরা-১ ও ২। 

আরও পড়ুন

তিন আসনে আ.লীগের মনোনয়ন ফরম কিনলেন সাকিব
জাতীয় পার্টিতে ফের দ্বন্দ্ব, ইসিতে জিএম কাদের-রওশনের আলাদা চিঠি

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা বিভাগের মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম।

বিজ্ঞাপন

এদিকে দ্বাদশ জাতীয় নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রথম দিনেই ১০৭৪টি মনোনয়ন ফরম বিক্রি করেছে। এর মধ্যে সরাসরি ১০৬০ জন, আর অনলাইনে ১৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। 

এর আগে শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কার্যালয়ে মনোনয়ন ফরম বিক্রির কার্যক্রম শুরু হয়। প্রথম ফরম সংগ্রহ করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম কেনেন। সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

সাকিব আল হাসানআওয়ামী লীগনির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

টাঙ্গাইলে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতার গাড়িতে আগুন

টাঙ্গাইলে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতার গাড়িতে আগুন

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘কিছুদিনের মধ্যেই হয়তো দেখব সাকিব দেশে ফিরেছে’

‘আইনি সমস্যা সমাধানের পরদিনই ফিরব ইনশাআল্লাহ’

সাকিব আল হাসান‘আইনি সমস্যা সমাধানের পরদিনই ফিরব ইনশাআল্লাহ’

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার

নওগাঁয় আ.লীগ নেতা রফিক গ্রেপ্তার