বিজ্ঞাপন

রাষ্ট্রপতির এপিএস হলেন হায়দার মোহাম্মদ জিতু

রাষ্ট্রপতির এপিএস হলেন হায়দার মোহাম্মদ জিতু

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে নিয়োগ পেয়েছেন হায়দার মোহাম্মদ জিতু। বুধবার (২২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে জানানো হয়, হায়দার মোহাম্মদ জিতুকে জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন স্কেলে (৯ম গ্রেডে) রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হিসেবে নিয়োগ দেয়া হলো।

রাষ্ট্রপতির এপিএস হলেন হায়দার মোহাম্মদ জিতু

প্রজ্ঞাপনে তার পরিচয় সম্পর্কে জানানো হয়, তার পিতার নাম সিরাজুল ইসলাম সিরাজ আর মাতার নাম সৈয়দা মনিরা বেগম। বাসা রংপুরের সাতমাথায়।  

এতে আরও বলা হয়, রাষ্ট্রপতি যতদিন এ পদ অলংকৃত করবেন অথবা হায়দার মোহাম্মদ জিতুকে সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন ততদিন এ নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

এসএইচআর/এমজে