• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

৪০তম বিসিএস থেকে ৯০ জন নন-ক্যাডার কর্মকর্তা নিচ্ছে ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২৩ নভেম্বর ২০২৩, ১৮:২০
অ+
অ-
৪০তম বিসিএস থেকে ৯০ জন নন-ক্যাডার কর্মকর্তা নিচ্ছে ইসি

৪০তম বিসিএস থেকে ৯০ জন নন-ক্যাডার উপজেলা নির্বাচন কর্মকর্তা নিচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বৃহস্পতিবার (২৪ নভেম্বর) ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, নির্বাচন কমিশন সচিবালয়ের আওতাধীন বিভিন্ন কার্যালয়ের শূন্য পদ পূরণে ৪০তম বিসিএস এর নন-ক্যাডার থেকে ১ম শ্রেণির পদে ৯০ জন এবং ২য় শ্রেণির সহকারী উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা/সমমানের পদে ৩১৩ জনকে নিয়োগ দেওয়ার কার্যক্রম চলমান রয়েছে।

এদিকে, ৪র্থ গ্রেডে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা পদে ৯ জনকে, ৫ম গ্রেডে উপসচিব/সমমানের পদে ১১ জনকে, ৬ষ্ঠ গ্রেডে সিনিয়র সহকারী সচিব/সমমানের পদে ১৩ জনকে, ২য় শ্রেণি হতে ১ম শ্রেণির সহকারী পরিচালক/উপজেলা নির্বাচন কর্মকর্তা/নির্বাচন কর্মকর্তা পদে ২৩ জনকে, ৩য় শ্রেণি হতে ২য় শ্রেণির সহকারী উপজেলা/থানা নির্বাচন কর্মকর্তা পদে ১৬১ জনকে, প্রশাসনিক কর্মকর্তা পদে ২ জনকে এবং ১৮ থেকে ১৬ তম গ্রেডে ৫০ জনকে পদোন্নতি প্রদান করা হয়েছে।

এছাড়া তৃতীয় শ্রেণির ১১টি পদে কম্পিউটার অপারেটর, সাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, হিসাব সহকারী, স্টোর কিপার, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, গাড়িচালক, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতাকর্মী প্রভৃতি পদে রাজস্ব খাতে মোট ৪১৪ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

শরিফুল আলম বলেন, নির্বাচন কমিশনের বিভিন্ন পদে কর্মচারী নিয়োগের ক্ষেত্রে শতভাগ স্বচ্ছতা ও নিরপেক্ষতা বজায় রাখা হয়। কর্মচারী নিয়োগের ক্ষেত্রে মোট ২ লাখ ৩৬ হাজার ৭২৮টি আবেদন জমা পড়েছিল। এমসিকিউ, লিখিত, মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করে ৪১৪ জনকে নিয়োগ দেওয়া হয়। নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৪৩ জনের বিরুদ্ধে ২৩টি মামলা দায়ের করা হয়েছে।

এসআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন কমিশননির্বাচনবিসিএস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি