• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

মাল‌য়ে‌শিয়ায় ভবন ধসে নিহত ৩ বাংলা‌দে‌শির প‌রিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৩, ১৭:৫৬
অ+
অ-
মাল‌য়ে‌শিয়ায় ভবন ধসে নিহত ৩ বাংলা‌দে‌শির প‌রিচয় মিলেছে

মালয়েশিয়ার পেনাংয়ে একটি নির্মাণাধীন ভবন ধসে মারা যাওয়া তিন বাংলা‌দে‌শির প‌রিচয় পাওয়া গে‌ছে। এছাড়া, এ ঘটনায় আরও দুই বাংলা‌দে‌শি শ্রমিককে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়ে‌ছে। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (২৯ ন‌ভেম্বর) বিকেলে এক সংবাদ বিজ্ঞ‌প্তি‌তে এ তথ‌্য জানায় মাল‌য়েশিয়ার বাংলা‌দেশ হাইক‌মিশন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মালয়েশিয়ার পেনাং রাজ্যে তিনজন বাংলাদেশি নির্মাণ শ্রমিক কর্মরত অবস্থায় দুর্ঘটনায় পতিত হয়ে মৃত্যুবরণ করেছেন। তারা হলেন, বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর গ্রামের মো. আফসার আলীর ছেলে মোহাম্মদ মোকাদ্দেশ আলী, কুমিল্লার দেবিদ্বার উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো. রওশন আলীর ছেলে মোহাম্মদ সাইফুল ইসলাম ও পাবনার চাটমোহর উপজেলার ছাইপাই গ্রামের ওসমান মন্ডলের ছেলে মো. আহাদ আলী। 

অনাকাঙ্ক্ষিত এ দুর্ঘটনায় বাংলাদেশি শ্রমিকদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছে কুয়ালালামপুরের বাংলাদেশ হাইকমিশন। 

বিজ্ঞাপন

দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে মালয়েশিয়ায় বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মোহাম্মাদ খোরশেদ আলম খাস্তগীর হাইকমিশনের প্রথম সচিব (শ্রম) এ, এস, এম, জাহিদুর রহমান ও আইন সহকারী সুকুমারান সুবরামানিয়মকে ঘটনাস্থলে পাঠান। এরপর তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তথ্য সংগ্রহ করেন। নিহতদের মরদেহ বর্তমানে পেনাং জেনারেল হাসপাতালে সংরক্ষিত রয়েছে।

এছাড়া, দুই বাংলাদেশি শ্রমিককে ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তারা পেনাং জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে।

হাইক‌মিশন জানায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানা যায়, গতকাল (মঙ্গলবার) স্থানীয় সময় আনুমানিক রাত ৯টা ৪৫ মিনিটের দিকে নির্মাণাধীন ওই ভবনটি ধসে পড়ে। 

বিজ্ঞাপন

হাইক‌মিশন আরও জানায়, নিহত তিন বাংলাদেশি কর্মীর মরদেহ দ্রুত বাংলাদেশে পাঠানোর জন্য পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করছে হাইকমিশন। এছাড়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে দ্রুত মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়ের জন্যও চেষ্টা করা হচ্ছে।

এনআই/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

মৃত্যুমালয়েশিয়া

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন