• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

পিটার হাসকে হুমকি : চট্টগ্রামেও মামলার আবেদন খারিজ 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
২৯ নভেম্বর ২০২৩, ১৯:২৯
অ+
অ-
পিটার হাসকে হুমকি : চট্টগ্রামেও মামলার আবেদন খারিজ 

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে প্রকাশ্যে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রাম আদালতে করা মামলার আবেদন খারিজ করা হয়েছে। বুধবার (২৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সালাউদ্দিনের আদালত এ আদেশ দেন। একই দিন সকালে মামলাটির আবেদন করেছিলেন আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টারের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু। 

বিজ্ঞাপন

মামলার আবেদনে বিবাদী করা হয়েছিল- বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী, মহেশখালীর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আলম, বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের সদস্য ইফতেখার উদ্দিন বাবু, সাজ্জাদ, এহচান, ফরহাদ, নাছির ও সাইফুল।

সংশ্লিষ্ট আদালতে বেঞ্চ সহকারী তারিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, ফৌজদারি কার্যবিধি ২০৩ ধারায় মামলাটি খারিজের আদেশ দিয়েছেন আদালত। শিগগিরই পূর্ণাঙ্গ আদেশ দেওয়া হবে।

জানা যায়, গত ৬ নভেম্বর বাঁশখালীর এক জনসভায় মুজিবুল হক চৌধুরী যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেন। ওই সমাবেশে তিনি বলেছিলেন, পিটার হাস বলছেন, এখানে সুষ্ঠু নির্বাচন হবে। পিটার হাস আমরা আপনাকে ভয় পাই না। আমরা মোটা চালের ভাত খাই। আপনি বিএনপির ভগবান। কিন্তু আমরা আওয়ামী লীগ ঈমান বেচি না। আপনাকে এমন মারা মারব, বাঙালি কত দুষ্টু তখন বুঝতে পারবেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বাংলাদেশে অংশগ্রহণমূলক নির্বাচন দেখতে চায় পুরো বিশ্ব : ইইউ
শ্রম অধিকার নিয়ে যে বার্তা দিল যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাস
পিটার হাসকে হুমকি : আ.লীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলার আবেদন

এছাড়াও একইদিন কক্সবাজার জেলার মহেশখালীর কালারমারছড়া ইউনিয়ন আওয়ামী লীগ এবং এর সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে ৬ নভেম্বর কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ফরিদুল আলম। সে বক্তব্যের ২৮ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে ফরিদুল আলমকে বলতে শোনা যায়, আপনারা জানেন, বাংলাদেশে ষড়যন্ত্র শুরু হয়েছে। কী একটা পাতি হাঁস আসছে। পিটার হাস বদমাইশ। সে বিএনপির হয়ে যে অসভ্য কাজকারবারগুলো বাংলাদেশে করছে, তাকে পেলে জবাই করে মানুষকে খাওয়াইতাম। সে পিটার হাস, বদমাইশ।

বিজ্ঞাপন

এর আগে গত ১৩ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে একই ব্যক্তি বাদী হয়ে একই ঘটনায় চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মুজিবুল হক চৌধুরীসহ সাত জনের বিরুদ্ধে মামলার আবেদন করেছিলেন। তবে আদালত মামলাটি গ্রহণ করেননি।

এমআর/পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

রাষ্ট্রদূতযুক্তরাষ্ট্রমামলাআওয়ামী লীগচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়

বললেন ডোনাল্ড ট্রাম্পহরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়

মুসলিম বিশ্বের কাছে ইরানের প্রশ্ন: যুদ্ধে আপনি কোন পক্ষে?

মুসলিম বিশ্বের কাছে ইরানের প্রশ্ন: যুদ্ধে আপনি কোন পক্ষে?

ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার প্রভাব কি হতে পারে জানালেন রাষ্ট্রদূত

ফ্রান্স থেকে এয়ারবাস না কেনার প্রভাব কি হতে পারে জানালেন রাষ্ট্রদূত

ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না

হরমুজ প্রণালির সুরক্ষায়ট্রাম্পের সহায়তার আহ্বানে ব্রিটেন-জার্মানি-গ্রিসের না