• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

পররাষ্ট্রস‌চি‌বের সঙ্গে পিটার হা‌সের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৩০ নভেম্বর ২০২৩, ১৩:২৩
অ+
অ-
পররাষ্ট্রস‌চি‌বের সঙ্গে পিটার হা‌সের বৈঠক

পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঘণ্টাব্যাপী এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

বৈঠকের বিষয়বস্তু নিয়ে আনুষ্ঠানিকভাবে এখনো কো‌নো তথ্য পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, বাংলাদেশের চলমান রাজনীতি এবং যুক্তরাষ্ট্রের শ্রমনী‌তিসহ দুই দেশের আরও কিছু দ্বিপাক্ষিক ইস্যু নিয়ে আলোচনা হতে পা‌রে।

বৈঠকে ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান, উত্তর আমেরিকা অনুবিভাগের মহাপরিচালক খন্দকার মাসুদ উল আলম উপস্থিত ছিলেন। রাষ্ট্রদূত ইমরান এই মুহূর্তে ঢাকায় অবস্থান করছেন।

ঢাকার মা‌র্কিন দূতাবাসের ফেসবুকে এক পোস্টে জানানো হয়, রাষ্ট্রদূত হাস এবং পররাষ্ট্রস‌চিব আজ রু‌টিন বৈঠক করে দুই দে‌শের চলমান দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগ‌তি নিয়ে আলোচনা করেছেন।

বিজ্ঞাপন

এনআই/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

পররাষ্ট্র মন্ত্রণালয়যুক্তরাষ্ট্র

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়

বললেন ডোনাল্ড ট্রাম্পহরমুজে যুক্তরাষ্ট্রকে সহায়তায় অন্য দেশগুলো ‘আগ্রহী’ নয়

মুসলিম বিশ্বের কাছে ইরানের প্রশ্ন: যুদ্ধে আপনি কোন পক্ষে?

মুসলিম বিশ্বের কাছে ইরানের প্রশ্ন: যুদ্ধে আপনি কোন পক্ষে?

‘দেড় বছর আগেও আমার জেলায় আসার মতো নিরাপদ পরিবেশ ছিল না’

পটুয়াখালীতে প্রতিমন্ত্রী নুরুল হক নুর‘দেড় বছর আগেও আমার জেলায় আসার মতো নিরাপদ পরিবেশ ছিল না’

হাদি হত্যা : ভারতে গ্রেপ্তার হওয়াদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি

হাদি হত্যা : ভারতে গ্রেপ্তার হওয়াদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি