• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

ভূমিমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন করবেন ৬ জন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১ ডিসেম্বর ২০২৩, ০৭:১২
অ+
অ-
ভূমিমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচন করবেন ৬ জন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ নির্বাচন করছেন চট্টগ্রাম-১৩  আসনে। তিনি এই আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। তার পাশাপাশি আসনটি থেকে এবার মনোনয়ন জমা দিয়েছেন আরও ৬ প্রার্থী।

বিজ্ঞাপন

তারা হলেন— জাতীয় পার্টি থেকে আবদুর রব চৌধুরী, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ থেকে সৈয়দ মুহাম্মদ হামেদ হোছাইন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট থেকে মো. আবুল হোসেন, বাংলাদেশ সুপ্রিম পার্টি থেকে মো. আরিফ মঈন উদ্দিন, বাংলাদেশ খেলাফত আন্দোলন থেকে মৌলভী রশিদুল হক ও তৃণমূল বিএনপি থেকে মকবুল আহমদ চৌধুরী।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে চট্টগ্রাম জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।

জেলা রিটার্নিং কর্মকর্তা আবুল বাশার মো. ফখরুজ্জামান বলেন, চট্টগ্রামে ১৬টি আসন থেকে এবার মোট ১৫১ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

বিজ্ঞাপন

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর আর ভোটগ্রহণ হবে ৭ জানুয়ারি।

২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। সংবিধান অনুযায়ী সংসদের মেয়াদ পূর্তির আগের ৯০ দিনের মধ্যে পরবর্তী সংসদ নির্বাচন করতে হয়। চলতি সংসদের মেয়াদ শেষ হচ্ছে আগামী বছরের ২৯ জানুয়ারি। এর আগের ৯০ দিনের মধ্যে দ্বাদশ সংসদ নির্বাচন করার বাধ্যবাধকতা আছে।

এমআর/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচনসংসদ নির্বাচনচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’