• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

এক জনপ্রতিনিধিকে হত্যার পরিকল্পনা, অতঃপর র‍্যাবের হাতে ধরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১ ডিসেম্বর ২০২৩, ১৩:১৯
অ+
অ-
এক জনপ্রতিনিধিকে হত্যার পরিকল্পনা, অতঃপর র‍্যাবের হাতে ধরা

টাঙ্গাইলের এক জনপ্রতিনিধিকে হত্যা পরিকল্পনা ছিল গ্রেপ্তার সিরিয়াল কিলার সাগর আলীর। তাকে বিপুল পরিমাণ টাকা খরচ করে কারাগার থেকে জামিনে বের করেন সেখানকারই এক রাজনৈতিক নেতা। টাঙ্গাইলের এক জনপ্রতিনিধিকে হত্যার জন্য তাকে কারাগার থেকে বের করা হয়।

বিজ্ঞাপন

তবে এসব তথ্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

শুক্রবার (১ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজার র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

তিনি জানান, ঢাকার আশুলিয়ায় একই পরিবারের তিনজনকে নৃশংসভাবে গলা কেটে হত্যার ঘটনায় গত ২ অক্টোবর গাজীপুরের শফিপুর এলাকা থেকে স্ত্রীসহ সিরিয়াল কিলার সাগর আলীকে গ্রেপ্তার করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

দিনাজপুরের গণধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার
মোহাম্মদপুরে ডাকাতি-ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার ২৪
২৮ দিনে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৭১৫

র‍্যাবের হাতে গ্রেপ্তার সাগর আলী এ বিষয়ে কোন তথ্য দিয়েছে কি না জানতে চাইলে খন্দকার আল মঈন বলেন, আমরা সাগর আলীকে গ্রেপ্তার করেছিলাম একই পরিবারের তিনজনকে হত্যার ঘটনায়। এর আগে ২০১৮ সালেও একই পরিবারের ৪ জনকে হত্যার ঘটনায় গ্রেপ্তার করেছিল র‍্যাব। সাগর আলী জামিনে বের হয়ে এসে আবার একই পরিবারের তিনজনকে হত্যা করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর র‍্যাবকে বেশকিছু তথ্য দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, কারাগারে থাকা অবস্থায় তার এলাকার একজন বিশিষ্ট ব্যক্তি জনপ্রতিনিধি তাকে জামিন পেতে সহযোগিতা করেছেন বলে জানিয়েছে। সেই জনপ্রতিনিধি সাগরের জামিন এবং টাকা দিয়ে সহায়তা করেছে আরেকজন প্রতিনিধিকে হত্যার জন্য।

বিজ্ঞাপন

বিভিন্ন গণমাধ্যমে এ নিয়ে সংবাদ হয়েছে, সেসবও সেই গণমাধ্যমের নিজস্ব অনুসন্ধান। তবে সাগর আমাদেরকে যে তথ্যগুলো দিয়েছেন, এগুলো সঠিক কি না যাচাই বাছাই করছি। এছাড়া, মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আরও বিস্তারিত বলতে পারবেন। আমরা সাগরের কাছ থেকে যার নাম পেয়েছি, এ বিষয়ে তদন্ত করছি।

এমএসি/এমএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

র‌্যাবগ্রেফতারঅপরাধ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ