• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগ-জাপা সমান-সমান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
২ ডিসেম্বর ২০২৩, ১৫:১০
অ+
অ-
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগ-জাপা সমান-সমান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সমানে-সমান লড়ছে। দেশের ৩০০ সংসদীয় আসনে দলীয় প্রতীকে মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে আওয়ামী লীগ ও জাপা একই সংখ্যক প্রার্থী দিয়েছে। এই দুই দলই ৩০০ আসনে ৩০৪ জন করে প্রার্থী দিয়েছে।

বিজ্ঞাপন

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা থেকে এ তথ্য জানা গেছে।

কোন রাজনৈতিক দলের কত প্রার্থী

জাতীয় পার্টি-জেপি ২০, বাংলাদেশ সাম্যবাদী দল ৬, কৃষক শ্রমিক জনতা লীগ ৩৪, বাংলাদেশ আওয়ামী লীগ ৩০৪, গণতন্ত্রী পার্টি ১২, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) ৬, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ৩৩, বিকল্পধারা ১৪, জাতীয় পার্টি ৩০৪, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ ৯১, জাকের পার্টি ২১৮, বাংলাদেশ তরীকত ফেডারেশন ৪৭, বাংলাদেশ খেলাফত আন্দোলন ১৪, বাংলাদেশ মুসলিম লীগ ২, ন্যাশনাল পিপলস পার্টি ১৪২, গণফোরাম ৯, গণফ্রন্ট ২৫, বাংলাদেশ জাতীয় পার্টি ১৩, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ ৩৯, বাংলাদেশ কল্যাণ পার্টি ১৮, ইসলামী ঐক্যজোট ৪৫, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ৩৭, বাংলাদেশ মুসলিম লীগ- বিএমএল ৫, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট ৭৪, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট- বিএনএফ ৫৫, বাংলাদেশ কংগ্রেস ১১৬, তৃণমূল বিএনপি ১৫১, বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন ৪৯, বাংলাদেশ সুপ্রিম পার্টি ৮২ জন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। এছাড়া, স্বতন্ত্র থেকে ৭৪৭ জন মনোনয়ন দাখিল করেছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিএনপি ছেড়ে আওয়ামী লীগে আসা অপরাধ নয় : ওবায়দুল কাদের
এবার দেশের সব ইউএনওকে বদলির নির্দেশ ইসির
নির্বাচনে মনোনয়ন জমা ২৭১৩টি, স্বতন্ত্র প্রার্থী ৭৪৭ জন

ইসি জানায়, বাংলাদেশ আওয়ামী লীগ ২৯৮টি আসনে মনোনয়ন দিয়েছে। তবে ৫টি নির্বাচনী এলাকায় (মেহেরপুর-১, জামালপুর-৫, ময়মনসিংহ-৩, মানিকগঞ্জ-২, চট্টগ্রাম-৪) মনোনয়ন দাখিলকারীরা দলীয় মনোনয়ন নিতে পারেননি। এছাড়া ঝালকাঠি-১ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ ২ জনকে দলীয় মনোনয়ন দিলেও পরে ৩০ নভেম্বর মুহাম্মদ শাহজাহান ওমরকে দলীয় প্রতীক বরাদ্দের অনুরোধ জানিয়ে রিটার্নিং অফিসারকে চিঠি দিয়েছে।

ইসি আরও জানায়, বাংলাদেশ জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট নামক রাজনৈতিক দলের একটি মনোনয়ন দাখিল হলেও বাস্তবে এই নামে কোনো দলের নিবন্ধন নেই। মনোনয়নপত্র দাখিলের দিন শেষে মনোনয়নপত্র দাখিলকারীর সংখ্যা ২ হাজার ৭৪১ উল্লেখ করলেও কয়েকটি আসনে একজন দাখিলকারীর একাধিক মনোনয়নপত্র থাকায় পরে যাচাই-বাছাইয়ে ২ হাজার ৭১২ জন দাখিলকারীর তথ্য নিশ্চিত হয়েছে।

বিজ্ঞাপন

এসআর/এসএম

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন কমিশননির্বাচনসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

সংসদে জনগণের আকাঙ্ক্ষা তুলে ধরবে এনসিপি : সারজিস

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত

মন্ত্রী হলেন আহমেদ আযম খান

মন্ত্রী হলেন আহমেদ আযম খান