• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
ঢাকা-১২

স্বরাষ্ট্রমন্ত্রীর আসনে বৈধ প্রার্থী ৫, বাতিল ২

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৪ ডিসেম্বর ২০২৩, ১৩:৪০
অ+
অ-
স্বরাষ্ট্রমন্ত্রীর আসনে বৈধ প্রার্থী ৫, বাতিল ২

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-‌১২ আসনে আওয়ামী লীগের প্রার্থী স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ মোট ৮ জনের মধ্যে ৫ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। একইসঙ্গে দুইজন প্রার্থীর মনোনয়ন বাতিল এবং এক প্রার্থীর মনোনয়ন স্থগিত করেছেন বিভাগীয় কমিশনার।

বিজ্ঞাপন

এরমধ্যে সর্বনিম্ন এক শতাংশ ভোটারের সমর্থনের তথ্য গরমিল থাকায় স্বতন্ত্র প্রার্থী ছাবিনার মনোনয়ন বাতিল করা হয়েছে। জাতীয় পার্টির প্রার্থী খোরশেদ আলম খুশূ ঋণ খেলাপি হওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। জাকের পার্টির প্রার্থী হুমায়ুন কবিরের হলফনামায় তথ্যের গরমিল এবং রিটার্ন সাবমিট না করায় তার মনোনয়নপত্র স্থগিত  করা হয়েছে।

আরও পড়ুন

ঢাকা-১ আসনে সালমান ও সালমার মনোনয়ন বৈধ
সাঈদ খোকনের মনোনয়ন বৈধ ঘোষণা

সোমবার (৪ ডিসেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে রিটার্নিং অফিসার সাবিরুল ইসলাম প্রার্থীদের মনোনয়ন যাচাই বাছাই শেষে বাতিল হওয়া প্রার্থীদের নাম জানান।

বিজ্ঞাপন

বৈধ হওয়া প্রার্থীদের মধ্যে রয়েছে‌ন আওয়ামী লীগের প্রার্থী আসাদুজ্জামান খান কামাল,‌ তৃণমূল বিএনপির নাঈম হাসান, ন্যাশনাল পিপলস পার্টির শাহীন খান,‌ বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) আতিকুর রহমান নাজিম, বাংলাদেশ ইসলামিক ফ্রন্টের আব্দুল হাকিম।

এনএম/পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

স্বরাষ্ট্রমন্ত্রীআসাদুজ্জামান খাননির্বাচননির্বাচন কমিশনসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর পোস্ট

সংস্কার পরিষদ গঠন প্রসঙ্গে এবি পার্টির মঞ্জুর পোস্ট

জুলাই সনদের প্রত্যেকটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি : স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই সনদের প্রত্যেকটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি : স্বরাষ্ট্রমন্ত্রী

ভিয়েনায় গ্লোবাল ফ্রড সামিটে যেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী

ভিয়েনায় গ্লোবাল ফ্রড সামিটে যেতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী

২১ কোটি টাকার দুর্নীতি : আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার স্ত্রী

চার্জশিট অনুমোদন২১ কোটি টাকার দুর্নীতি : আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও তার স্ত্রী