• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
  2. চট্টগ্রাম

চট্টগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৫ ডিসেম্বর ২০২৩, ১৪:২২
অ+
অ-
চট্টগ্রামে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় দুই ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। তারা হলেন একটি ট্রাকের চালক ও সহকারী।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৫ ডিসেম্বর) ভোরে উপজেলার নয়া রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতদের নাম- মো. রুবেল (২৮) ও মো. আলমগীর (৩০)। তাদের বাড়ি ফটিকছড়ির উপজেলার ঝিলতলা এলাকায়। একই ঘটনায় নুরুন্নবী (৬০) নামে আরেকজন আহত হয়েছেন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

পুলিশ জানিয়েছে, ভোরে খাগড়াছড়ি রামগড় থেকে রাবার নিয়ে একটি ট্রাক চট্টগ্রামের দিকে যাচ্ছিল। বিপরীত দিকে যাচ্ছিল পাথরবোঝাই একটি ট্রাক। দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হলে রাবারবোঝাই ট্রাকের চালক ও সহকারী মারা যান।

বিজ্ঞাপন

নাজিরহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আদিল মাহমুদ বলেন, দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুজন মারা গেছেন। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এমআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

চট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

হালদা নদীতে অভিযান চালিয়ে ১১টি চরঘেরা জাল জব্দ

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

চসিক মেয়রের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় ডেপুটি হাইকমিশনার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

মহিষ চড়ানো নিয়ে বিরোধে কিশোর খুন, প্রধান আসামি গ্রেপ্তার

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী