• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

সরকারি ওষুধ চুরির অভিযোগে হাসপাতালের তিন কর্মচারী আটক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ ডিসেম্বর ২০২৩, ০২:৪৬
অ+
অ-
সরকারি ওষুধ চুরির অভিযোগে হাসপাতালের তিন কর্মচারী আটক

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে সরকারি ওষুধ চুরির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৫ ডিসেম্বর) তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিপুল পরিমাণ সরকারি ওষুধ জব্দ করা হয়।

বিজ্ঞাপন

আটককৃতরা হলেন- চমেক হাসপাতালের টিকেট কাউন্টারের অফিস সহায়ক আজিজুর রহমান (৫০), হাসপাতালের ফার্মাসিস্ট মো. দাউদ ইসহাক (৫২) ও সরকারি ইলেকট্রিক্যাল মেকানিক সাইমন হোসাইন (৪৬)।

পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে হাসপাতালের নিচ তলায় সরকারি ফার্মেসির করিডোর থেকে চোরাই ওষুধসহ হাতেনাতে আজিজুর রহমানকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১৪ হাজার টাকার সমপরিমাণ ওষুধ জব্দ করা হয়। এরপর পুলিশ আজিজুরকে নিয়ে তার বাসায় অভিযান পরিচালনা করে। ওই বাসাতে ৮ হাজার টাকার সরকারি ওষুধ পাওয়া যায়। আজিজুরের তথ্যের ভিত্তিতে বাকি দুজনকে আটক করা হয়।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, সরকারি ওষুধ চুরির অভিযোগে হাসপাতালের তিন কর্মচারিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

এমআর/এমটিআই

অনলাইনে পড়তে স্ক্যান করুন

দুর্নীতিদুর্নীতি অনিয়মের অভিযোগচট্টগ্রামের খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

আমি জনগণের জন্য অবশ্যই সততার সঙ্গে কিছু করব : ভূমিমন্ত্রী

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

সিন্ডিকেট ভাঙতে খাদ্য বিভাগে শুদ্ধি অভিযান : ঈদের পরপরই অ্যাকশন

প্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

সরকারের উচ্চ পর্যায়ের নির্দেশে চলছে তদন্তপ্রমাণ মিলেছে জেট ফুয়েল চুরির, মূল হোতাকে বদলি

নকশাবহির্ভূত ভবন নির্মাণ : মামলার আসামি রাজউকের ৫ কর্মকর্তাসহ ৬

নকশাবহির্ভূত ভবন নির্মাণ : মামলার আসামি রাজউকের ৫ কর্মকর্তাসহ ৬