• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

শান্তিরক্ষা কার্যক্রম পরিবেশবান্ধব করতে উদ্যোগ নিতে জোর মোমেনের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
৬ ডিসেম্বর ২০২৩, ০৭:২৩
অ+
অ-
শান্তিরক্ষা কার্যক্রম পরিবেশবান্ধব করতে উদ্যোগ নিতে জোর মোমেনের

জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমকে আরও পরিবেশবান্ধব করতে উদ্ভাবনী পন্থা ও উদ্যোগের ওপর জোর দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বিজ্ঞাপন

ঘানার স্থানীয় সময় মঙ্গলবার (৫ ডিসেম্বর) আক্রায় জাতিসংঘ ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে ‘শান্তি রক্ষায় পরিবেশ ব্যবস্থাপনার উন্নতি’ বিষয়ক একটি অনুষ্ঠানে দেওয়া বক্তব্য এ কথা বলেন মন্ত্রী।

ড. মোমেন বলেন, বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে সোলার প্যানেল স্থাপনে প্রথম সেনা ও পুলিশ অবদানকারী দেশ হিসেবে গর্বিত।

একই দিন পররাষ্ট্রমন্ত্রী আক্রায় ঘানার পররাষ্ট্রমন্ত্রী শার্লি আয়োরকর বোচওয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে তারা উন্নত দেশগুলোর দ্বারা আক্রমণাত্মক জাতীয়ভাবে নির্ধারিত অবদান (এনডিসি) গ্রহণ করার এবং বার্ষিক ১০০ বিলিয়ন ডলার বরাদ্দের প্রতিশ্রুতি বাস্তবায়নের আহ্বান জানান।

বিজ্ঞাপন

আরও পড়ুন

পদোন্নতি ও জ্যেষ্ঠতা বঞ্চিত ১০৫ উপ-সচিবের আকুতি
ইলেকশন মনিটরিং ফোরামসহ ইসির নিবন্ধন পাচ্ছে ২৯টি সংস্থা

উভয় পররাষ্ট্রমন্ত্রী উভয় দেশের পারস্পরিক সুবিধার জন্য কৃষি খাতে অভিজ্ঞতা এবং দক্ষতা ভাগাভাগি করতে সম্মত হন এবং অন্যান্যদের মধ্যে ফার্মাসিউটিক্যাল এবং আইটি খাতে সম্ভাব্য সহযোগিতার উপায় নিয়েও আলোচনা করেন।

প্রসঙ্গত, ঘানা এবং বাংলাদেশ যথাক্রমে সংস্থার বর্তমান এবং সর্বশেষ চেয়ার হিসাবে জলবায়ু ঝুঁকিপূর্ণ ফোরামের ট্রোইকা-সদস্য।

বিজ্ঞাপন

এনআই/এমএসএ  

অনলাইনে পড়তে স্ক্যান করুন

জাতিসংঘআব্দুল মোমেন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

আফগানিস্তানে নতুন করে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও এগিয়ে আসতে হবে

জাতিসংঘের দূত টম অ্যানড্রুজরোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও এগিয়ে আসতে হবে