• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

পুলিশ সদস্য হত্যা মামলায় বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহন গ্রেপ্তার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
৬ ডিসেম্বর ২০২৩, ১৮:৫৪
অ+
অ-
পুলিশ সদস্য হত্যা মামলায় বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহন গ্রেপ্তার

রাজধানীর পল্টনে ২৮ অক্টোবরের সমাবেশে পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা মামলায় আসামি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোহনকে (৬৫) গ্রেপ্তার করেছে রাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বিজ্ঞাপন

বুধবার (৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর বংশাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১০।

র‍্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, গত ২৮ অক্টোবর পল্টন থানায় করা মামলার পলাতক আসামি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. মোহনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার মোহন নাশকতার পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে তিনি জানিয়েছেন।

বিজ্ঞাপন

এছাড়া, তিনি কেরাণীগঞ্জ, রাজধানীর কোতোয়ালি, যাত্রাবাড়ী বিভিন্ন এলাকায় গাড়ি ভাঙচুর, বাসে অগ্নিসংযোগসহ বিভিন্ন নাশকতা কার্যক্রমের সঙ্গে সরাসরি জড়িত। গ্রেপ্তার মোহনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

জেইউ/পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

গ্রেফতারর‌্যাব

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

উত্তরায় মার্কেটে হামলা-লুটপাটের ঘটনায় ৭০০ জনকে আসামি করে মামলা

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

সার কালোবাজারির ঘটনায় বিএডিসি কর্মকর্তাসহ গ্রেপ্তার ৪

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২

ডিবি পুলিশের পোশাক পরে ছিনতাইচেষ্টা, আটক ২

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ

জাবি শিক্ষার্থী হত্যা : স্বামী ফাহিমকে ৫ দিনের রিমান্ডে চায় পুলিশ