• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

মহাখালী ফিলিং স্টেশনে বিস্ফোরণ : দগ্ধ একজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
৭ ডিসেম্বর ২০২৩, ১৯:৩৮
অ+
অ-
মহাখালী ফিলিং স্টেশনে বিস্ফোরণ : দগ্ধ একজনের মৃত্যু

রাজধানীর মহাখালীর রয়েল ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ খায়ের মিয়া (৪৪) মারা গেছেন। বৃহস্পতিবার(৭ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।

তিনি বলেন, মহাখালী থেকে দগ্ধ অবস্থায় আটজনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল। এদের মধ্যে আইসিইউর ১৩ নম্বর বেডে চিকিৎসাধীন খায়ের মিয়া বিকেল সাড়ে ৫টায় মারা গেছেন। বাকি সাতজন বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন। 

আরও পড়ুন

‘মহাখালীর ফিলিং স্টেশনে বিস্ফোরণে দগ্ধ ৮ জনের অবস্থাই আশঙ্কাজনক’
মহাখালীর ফিলিং স্টেশনে আগুনের কারণ বিস্ফোরণ, দগ্ধ ৮ জন হাসপাতালে
মহাখালী রয়েল ফিলিং স্টেশনের আগুন নির্বাপণ

বিজ্ঞাপন

নিহতের সহকর্মী হারুন বলেন, খায়ের মিয়া রয়েল ফিলিং স্টেশনে সিনিয়র টেকনিশিয়ান পদে কর্মরত ছিলেন। গতকাল বিস্ফোরণে তিনি দগ্ধ হন। পরে তাকে আইসিইউতে নেওয়া হলে আজ বিকেলে তিনি মারা যান। তার বাড়ি চাঁদপুর জেলার সদর থানার বাঘাদি গ্রামে। তিনি দুই সন্তানের জনক ছিলেন। তার বাবার নাম মৃত আফাজ উদ্দিন। 

উল্লেখ্য,গতকাল বুধবার রাত সাড়ে ৮টার দিকে মহাখালী বাস টার্মিনালের বিপরীত পাশে রয়েল ফিলিং স্টেশনের বিস্ফোরণ ঘটে। এতে আটজন দগ্ধ হন। দগ্ধদের মধ্যে আমির হোসাইনের ৩৫ শতাংশ, মো. মাসুমের ৬০ শতাংশ, মো. সালাউদ্দিনের ৬৫ শতাংশ, কামাল আবেদীনের ১৫ শতাংশ, মো. খায়ের মিয়ার (মারা যাওয়া) ১৫ শতাংশ, জীবনের ৮ শতাংশ, মো. রানার ৫ শতাংশ ও মো. মামুনের ৫ শতাংশ দগ্ধ হয়।

এসএএ/এসকেডি

অনলাইনে পড়তে স্ক্যান করুন

বিস্ফোরণমৃত্যুরাজধানীর খবর

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

মালদ্বীপে অগ্নিকাণ্ডে নিহত আরেক বাংলাদে‌শির মরদেহ আসছে রাতে

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

উত্তরার আজমপুরে গাড়ির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে ডুবে প্রাণ গেল দুই শিশুর

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন

শেবাচিমে দুই রোগীর মৃত্যুর ঘটনায় দুই নার্স বরখাস্ত, তদন্ত কমিটি গঠন