• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

প্রার্থীকে ‘গেট আউট’ বলে হাইকোর্টে যেতে বললেন সিইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ ডিসেম্বর ২০২৩, ১৪:৪১
অ+
অ-
প্রার্থীকে ‘গেট আউট’ বলে হাইকোর্টে যেতে বললেন সিইসি

প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে অংশগ্রহণ করতে নির্ধারিত সময়ের ৩৮ মিনিট আগেই কমিশনে আসেন টাঙ্গাইল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল। কিন্তু নির্ধারিত সময়ের আগে তার বিষয়ে শুনানি শেষ করে ফেলে ইসি। যথাসময়ে এলেও তাকে কমিশন ডিসকোয়ালিফায়েড করে বলে অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

পরে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের কাছে এ বিষয়ে জানতে চান স্বতন্ত্র প্রার্থী বুলবুল। এ সময় তাকে উদ্দেশ্য করে সিইসি বলেন, ‘গেট আউট’।

রোববার (১০ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে শুনানিতে অংশ নিয়েও ডিসকোয়ালিফায়েড হয়েছেন বলে সাংবাদিকদের কাছে অভিযোগ করেন টাঙ্গাইল-৬ আসনের স্বতন্ত্র প্রার্থী বুলবুল। শুধু তাই নয়, সিইসি তাকে পুলিশ দিয়ে বের করে দিয়েছেন বলেও অভিযোগ তুলেছেন তিনি।

স্বতন্ত্র প্রার্থী বুলবুল বলেন, আমি শুনানির আধা ঘণ্টা আগেই এসেছি। পরে আমি ভেতরে যাওয়ার পর আমাকে বলা হলো আপনার হিয়ারিং হয়ে গেছে। আমার সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। প্রথমে জেলাতে আমার সঙ্গে প্রতারণা করা হয়েছে। এখানেও ঠিক একই অবস্থা করা হলো। আমি তাকে (সিইসি) বিনীত অনুরোধ করার পরও বললেন হবে না।

বিজ্ঞাপন

তিনি বলেন, আমার শুনানি ১২টায় ছিল। কিন্তু সিইসি বললেন ‘নো, আপনি হাইকোর্টে যান।’ বেঁধে দেওয়া সময়ের আগে কেন তারা আমার আপিলের শুনানি করল? 

সিইসি কি আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছেন? এমন প্রশ্নে টাঙ্গাইল-৬ আসনের এই স্বতন্ত্র প্রার্থী বলেন, সিইসি আমাকে বললেন যে— আপনার শুনানি আগেই হয়ে গেছে। গেট আউট, আপনার আইনজীবী সময়ের জন্য কিছু বলেননি। এরপর পুলিশ দিয়ে আমাকে বের করে দিয়েছেন তারা। এটা ষড়যন্ত্র করে করা হয়েছে। আমি হাইকোর্টে যাব। আমি বলেছি আমার মৌলিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে।

এসআর/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন কমিশননির্বাচনসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি