• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়
স্ট্রিট আর্টে পোস্টার, ক্ষুব্ধ মেয়র আতিক

যত্রতত্র পোস্টার না লাগাতে প্রজ্ঞাপন চেয়ে ইসিকে মেয়রের অনুরোধ 

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২৩, ১৩:০১
অ+
অ-
যত্রতত্র পোস্টার না লাগাতে প্রজ্ঞাপন চেয়ে ইসিকে মেয়রের অনুরোধ 

যত্রতত্র পোস্টার না লাগাতে প্রজ্ঞাপন চেয়ে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি অনুরোধ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচন এলেই ঢাকা শহর পোস্টারে ঢেকে যায়। স্মার্ট বাংলাদেশে আমরা কেন ডিজিটাল ক্যাম্পেইন করতে পারছি না? আমি ইসিকে অনুরোধ করতে চাই—নির্দিষ্ট স্থান ছাড়া পোস্টার লাগানো যাবে না, এমন প্রজ্ঞাপন জারি করুন।

সোমবার (১১ ডিসেম্বর) রাজধানীর মহাখালী ফ্লাইওভারে দৃষ্টিনন্দন স্ট্রিট আর্ট পরিদর্শন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্ট্রিট আর্টে যারা পোস্টার লাগায় তাদের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে ক্ষুব্ধ মেয়র বলেন, আমরা শহরকে দৃষ্টিনন্দন করার অনেক কাজই করি। কিন্তু দুঃখের বিষয়, সে কাজগুলো কিছুদিন পরেই পোস্টারের আড়ালে ঢেকে যায়। মহাখালীতে যে দৃষ্টিনন্দন স্ট্রিট আর্ট করা হয়েছে, তার ওপর আমি কোনো পোস্টার দেখতে চাই না। যে পোস্টার লাগাবে, তার গলায় জুতার মালা দেওয়া হবে। এই শহরকে নোংরা করার কোনো অধিকার নেই। যারা পরিবেশ নষ্ট করে, তাদের ধিক্কার জানাতে হবে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

দেড় ঘণ্টায় ৩১ শুনানি : প্রার্থিতা ফেরত পেলেন ১২ জন, নামঞ্জুর ১৬
মহাখালী ফিলিং স্টেশনে বিস্ফোরণ : নিহতের সংখ্যা বেড়ে ৩

মেয়র আতিক বলেন, আমরা একটি সুস্থ ও আধুনিক ঢাকা চাই। বিজয়ের মাসে মুক্তিযোদ্ধাদের স্মরণ করে বলতে চাই, তারা গাড়ি-বাড়ি কিংবা অর্থসম্পদের জন্য দেশ স্বাধীন করেননি। তারা কেবল দেশের কথা ভেবেই স্বাধীনতা এনেছেন। এই স্বাধীন বাংলাদেশকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের।

মেয়র বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে নান্দনিক কাজ করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। আমরা সে মোতাবেক কাজ করছি। ইতোমধ্যে কাউলা এক্সপ্রেসওয়ে নিভে প্লে জোন করা হয়েছে। আমরা শহরের প্রতিটি রাস্তাতেই এমন স্ট্রিট আর্ট দেখতে চাই।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বার্জার পেইন্টস বাংলাদেশের অপারেটিং অফিসার মহসীন হাবিব, ম্যানেজিং ডিরেক্টর রূপালী চৌধুরী, ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আবদুল্লাহ আল মঞ্জুর, স্ট্রিট আর্ট প্রজেক্ট শিল্পী মনিরুজ্জামান প্রমুখ।

ওএফএ/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচন কমিশনআতিকুল ইসলামঢাকা সিটিডিএনসিসি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি