• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

শুনানিতে সমর্থকদের আল্লাহ আল্লাহ ডাক, প্রার্থিতা পেয়ে কাঁদলেন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২৩, ১৪:২১
অ+
অ-
শুনানিতে সমর্থকদের আল্লাহ আল্লাহ ডাক, প্রার্থিতা পেয়ে কাঁদলেন

আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনের সম্মেলন কক্ষে চলছে জেলা রিটার্নিং কর্মকর্তাদের বাতিল করা মনোনয়নের আপিলের শুনানি। সোমবার (১১ ডিসেম্বর) সকাল ১১টা ১০ মিনিটের দিকে শুনানি চলছিল কুমিল্লা-২ (মেঘনা-হোমনা) আসনের স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামী লীগ নেতা আবদুল মজিদের। এসময় তার সমর্থকরা বাইরে বড় পর্দার দিকে তাকিয়ে আল্লাহ আল্লাহ বলে ডাকছিলেন কিছু সময়।

বিজ্ঞাপন

এমন সময় আবদুল মজিদের নামের পাশে মঞ্জুর শব্দ লেখা উঠে। এটি দেখে তারা উল্লাসে মেতে উঠেন, করেন কান্নাও। এর কিছু সময় পর নির্বাচন কমিশন ভবন থেকে বেরিয়ে আসেন আবদুল মজিদ। সমর্থকদের একইসঙ্গে কান্না ও উল্লাস দেখে তিনিও চোখ ভেজান। 

আরও পড়ুন

স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সাক্ষ্য দিতে ইসিতে ৭৬ বছরের বৃদ্ধা
১ম পর্বে ৫৯ আপিল শুনানি: প্রার্থিতা ফিরে পেলেন ২৮ জন, নামঞ্জুর ২৬

পরে তিনি সাংবাদিকদের বলেন, আমি সবার কাছে দোয়া চাই। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। কমিশনকে অসংখ্য ধন্যবাদ, আমার প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে। আমি আশা করি, বিপুল ভোটে কুমিল্লা-২ আসনের জনগণ আমাকে বিজয়ী করবেন।

বিজ্ঞাপন

এসময় তার পাশে কাঁদতে দেখা যায় ২ নারীকে। তাদের একজন হাওয়া বেগম বলেন, আমরা খুশিতে কান্না করছি। আমাদের এ কান্না আনন্দের, আবেগের। আমাদের স্যার (আবদুল মজিদ) প্রার্থিতা ফিরে পেয়েছেন। স্যার কুমিল্লা-২ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হবেন। প্রার্থিতা ফিরে পেয়ে আমরা এতোটাই খুশি তা বলে বোঝানো যাবে না।

মূলত জেলা রিটানিং কর্মকর্তা হলফনামা অসম্পূর্ণ থাকায় তার আবেদন বাতিল করেছিলেন।

এমএইচএন/এমএসএ 

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচননির্বাচন কমিশনসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি