• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়ন বৈধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৮
অ+
অ-
চিত্রনায়িকা মাহিয়া মাহির মনোনয়ন বৈধ ঘোষণা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা থাকলো না চিত্রনায়িকা মাহিয়া মাহির। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

বিজ্ঞাপন

সোমবার (১১ ডিসেম্বর) দুপুর ২টা ৪৩ মিনিটে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে আপিল শুনানি শেষে প্রার্থিতা ফিরে পেতে তার আবেদন মঞ্জুর করে মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। আপিল শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এ রায় ঘোষণা করেন।

এর আগে দুপুর ১টা ৫৫ মিনিটে নির্বাচন ভবনের ভেতরে প্রবেশ করেন মাহিয়া মাহি। এসময় তার সঙ্গে ছিলেন স্বামী রকিব সরকার ও আইনজীবী। যদিও আপিল তথ্যে তার নাম উল্লেখ করা হয়েছে শারমিন আক্তার নিপা মাহিয়া। আপিল নম্বর ১৭৯/২০২৩।

আরও পড়ুন

আপিল শুনানিতে অংশ নিতে নির্বাচন ভবনে চিত্রনায়িকা মাহিয়া মাহি
স্বতন্ত্র প্রার্থীর পক্ষে সাক্ষ্য দিতে ইসিতে ৭৬ বছরের বৃদ্ধা

বিজ্ঞাপন

জানা গেছে, রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র কিনেছিলেন মাহি। তবে গত ৩ ডিসেম্বর (রোববার) যাচাই-বাছাইয়ের সময় এক শতাংশ ভোটারের ভুয়া স্বাক্ষর পাওয়ার অভিযোগে তার মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।  

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। এজন্য মনোনয়ন ফরম তুলেছিলেন রাজশাহী-১ ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য। তবে দলের সংসদীয় মনোনয়ন বোর্ড তাকে বিবেচনায় নেয়নি। নির্বাচন কমিশনের আজকের রায়ের ফলে আসন্ন নির্বাচনে অংশ নিতে তার আর কোনো বাধা রইলো না।

আরএইচটি/পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচনসংসদ নির্বাচনমাহিয়া মাহিনির্বাচন কমিশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’