• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বাংলাদেশে করোনার টিকা বিতরণে বৈষম্য ছিল না : পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২৩, ১৮:২৮
অ+
অ-
বাংলাদেশে করোনার টিকা বিতরণে বৈষম্য ছিল না : পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে কোভিড-১৯ টিকার বিতরণ সুষ্ঠু ও বৈষম্যহীন ছিল। করোনার টিকা উৎপাদনে বাংলাদেশ সক্ষম বলেও জানান ড. মোমেন।

বিজ্ঞাপন

সোমবার (১১ ডিসেম্বর) কাতারের দোহা ফোরামে ‘ভ্যাকসিন ইনোভেশন অ্যান্ড গ্লোবাল হেলথ রেসিলেন্স : লেসন ফ্রম কোভিড-১৯ অ্যান্ড বিয়ন্ড’ শীর্ষক প্যানেল আলোচনায় এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।

প্যানেল আলোচনায় সভাপতিত্ব করা বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে কোভিড-১৯ টিকা বিতরণে কোনো বৈষম্য নেই। বাংলাদেশ টিকা সংগ্রহের জন্য বিভিন্ন ধরনের কৌশল গ্রহণ করেছে। আমাদের দেশের প্রবাসীরা তাদের মাতৃভূমিতে টিকা প্রেরণে ভূমিকা পালন করেছেন।

ড. মোমেন বাংলাদেশে টিকা ও সংশ্লিষ্ট যন্ত্রপাতি প্রদানের জন্য আন্তর্জাতিক দাতা দেশ ও সংস্থার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

জামালপুরে হবে ১০০ মেগাওয়াটের সৌর বিদ্যুৎ কেন্দ্র
বাংলাদেশ ও ইউএই’র মধ্যে বিমান চলাচল চুক্তির খসড়া অনুমোদন

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের টিকা উৎপাদনের সক্ষমতা রয়েছে। টিকা পাবলিক পণ্যে তৈরি হলে বাংলাদেশসহ অন্যান্য দেশও টিকা তৈরি করতে পারবে।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী এদিন লন্ডনের রয়্যাল ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, চ্যাথাম হাউসের সিইও ব্রনওয়ান ম্যাডক্সের সঞ্চালনায় চ্যাথাম হাউস আলোচনায় যোগ দেন।

বিজ্ঞাপন

ড. মোমেন দোহা ফোরামে পাঁচ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। আগামীকাল মঙ্গলবার (১২ ডিসেম্বর) তার দেশে ফেরার কথা রয়েছে।

এনআই/পিএইচ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

আব্দুল মোমেনপররাষ্ট্র মন্ত্রণালয়কোভিড টিকা

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

‘দেড় বছর আগেও আমার জেলায় আসার মতো নিরাপদ পরিবেশ ছিল না’

পটুয়াখালীতে প্রতিমন্ত্রী নুরুল হক নুর‘দেড় বছর আগেও আমার জেলায় আসার মতো নিরাপদ পরিবেশ ছিল না’

হাদি হত্যা : ভারতে গ্রেপ্তার হওয়াদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি

হাদি হত্যা : ভারতে গ্রেপ্তার হওয়াদের কনস্যুলার অ্যাক্সেস এখনো মেলেনি

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ অধিবেশনের সভাপতি প্রার্থীতায় রা‌শিয়ার সমর্থন চাইলেন প্রতিমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন

জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশের প্রার্থিতায় তুরস্কের পূর্ণ সমর্থন