• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে দুই যুবক আটক

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক
১১ ডিসেম্বর ২০২৩, ২১:৩৬
অ+
অ-
বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে দুই যুবক আটক

রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে মিডলাইন পরিবহনের বাসে আগুন দেওয়ার সময় হাতেনাতে শাহিন (২৪) ও আবু বক্কর সিদ্দিক (২৪) নামের দুই যুবককে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ। তারা দুজনই যুবদল কর্মী বলে দাবি করেছে পুলিশ। 

বিজ্ঞাপন

সোমবার(১১ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে এই ঘটনা ঘটে। এই ঘটনায় পুরো বাসটি পুড়ে যায়।

এ ব্যাপারে ওই বাসের চালক তারেক বলেন, আমি যাত্রী নামিয়ে ময়ূর ভিলার সামনে দিয়ে গাড়ি ঘোরানোর সময় বাসের মাঝখানে হঠাৎ করে আগুন ধরিয়ে দেয়। আমি তখন দ্রুত জানালার কাচ ভেঙে বাস থেকে নেমে পড়ি। আগুন দেওয়ার সময় হাতেনাতে দুইজনকে আটক করে পুলিশ।

আরও পড়ুন

মোহাম্মদপুর বাসস্ট্যান্ডে মিডলাইন পরিবহনের বাসে আগুন

বিজ্ঞাপন

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুল হক ভূঞা বলেন মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ের ময়ূরী ভিলার বিপরীত পাশে মিডলাইন পরিবহনের বাসে আগুন দেয় দুই যুবক। আগুন দিয়ে পালিয়ে যাওয়ার সময় দুইজনকে আটক করি। তবে আগুনে পুরো বাসটি পুড়ে যায়।

তিনি বলেন, তারা দুজন যুবদল কর্মী বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। এর পেছনে কারা জড়িত সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

এসএএ/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

অগ্নিকাণ্ডআটকঢাকার খবরপুলিশ

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

বরিশালে ওষুধ কারখানায় আগুন

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ১০ বছরের শিশুর গায়ে আগুন দিল কিশোর

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক

নারায়ণগঞ্জে পুলিশকে মারধরের ঘটনায় ২ জন আটক