• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

সোয়া ২ ঘণ্টার ব্যবধানে গুলিস্তানে ফের বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১২ ডিসেম্বর ২০২৩, ১২:৫১
অ+
অ-
সোয়া ২ ঘণ্টার ব্যবধানে গুলিস্তানে ফের বাসে আগুন

রাজধানীর গুলিস্তানে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নির্বাপণ করে।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুর ১২টা ১৮ মিনিটে বাসটিতে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার বলেন, দুপুর ১২টা ১৮ মিনিটে গুলিস্তানে হানিফ ফ্লাইওভারের নিচে পুলিশ বক্সের সামনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। আমাদের দুটি ইউনিট গিয়ে বাসটির আগুন নির্বাপণ করে।

আরও পড়ুন

গুলিস্তানে বাহন পরিবহনের বাসে আগুন

বিজ্ঞাপন

এর আগে সকাল ১০টার দিকে গুলিস্তানে বাহন পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। 

উল্লেখ্য, বিএনপি-জামায়াত ও সমমনা দলগুলোর ডাকা ৩৬ ঘণ্টার অবরোধ কর্মসূচি চলছে। মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকাল ৬টায় এ কর্মসূচি শুরু হয়েছে, চলবে বুধবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এমএসি/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

ঢাকা সিটিঅবরোধফায়ার সার্ভিস

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

প্রস্তুত জাতীয় ঈদগাহ, প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়

গাইবান্ধায় ভিজিএফের চাল না পেয়ে সড়ক অবরোধ

গাইবান্ধায় ভিজিএফের চাল না পেয়ে সড়ক অবরোধ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

বিআরটি প্রকল্পের আবদুল্লাহপুর অংশের সংস্কার কাজ দ্রুত শেষের তাগিদ

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার

ঈদ সাজে হালকা গহনার কদর, চুড়ি-নাকফুল-ব্রেসলেটে রঙিন বাজার