• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৬১ জন

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১২ ডিসেম্বর ২০২৩, ১৬:২৮
অ+
অ-
আপিল শুনানিতে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৬১ জন

দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানির ৩য় দিনে ৬১ জনের আপিল মঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)। নামঞ্জুর করা হয়েছে ৩৫ জনের এবং পেন্ডিং রাখা হয়েছে দুইজনের আপিল।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ ডিসেম্বর) ইসি ভবনে ক্রমিক নম্বর অনুসারে ২০১ থেকে ৩০০ পর্যন্ত আপিল শুনানি হয়। এর মধ্যে ৬১ জন তাদের প্রার্থিতা ফিরে পেয়েছেন।

শুনানিতে প্রধান নির্বাচন কমিশনারসহ সব নির্বাচন কমিশনার এবং সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আগামীকাল বুধবার (১৩ ডিসেম্বর) ৩০১ থেকে ৪০০ নম্বর আপিলের শুনানি হবে। এরপর বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ৪০১ থেকে ৫০০ নম্বর এবং শুক্রবার (১৫ ডিসেম্বর) ৫০১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে।
 
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেঁধে দেওয়া সময়ের মধ্যে ৩০০ আসনে মনোনয়নপত্র জমা হয় দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বৈধ ঘোষণা করেছেন এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র। আর প্রার্থিতা বাতিল করেছেন ৭৩১ জনের। মনোনয়নপত্র বাছাইয়ে বাদ পড়াদের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছেন ৫৬১ জন।

বিজ্ঞাপন

গত রোববার (১০ ডিসেম্বর) থেকে শুরু হওয়া আপিল কার্যক্রম চলবে ছয় দিন (১৫ ডিসেম্বর পর্যন্ত)। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ব্যক্তি চাইলে উচ্চ আদালতে যেতে পারবেন।

এসআর/কেএ

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচননির্বাচন কমিশনসংসদ নির্বাচন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

উপ-নির্বাচন : অনিয়ম রোধে বিচারিক কমিটি গঠন

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নির্বাচনে নারী প্রার্থী কম হওয়া হতাশাব্যঞ্জক : ইসি মাছউদ

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি