• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

বুধবার প্রথমার্ধে ২৬ প্রার্থীর আবেদন মঞ্জুর করেছে ইসি

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক
১৩ ডিসেম্বর ২০২৩, ১৩:৫৪
অ+
অ-
বুধবার প্রথমার্ধে ২৬ প্রার্থীর আবেদন মঞ্জুর করেছে ইসি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থীদের করা আপিল শুনানির চতুর্থ দিনের চলছে। বুধবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টা শুরু হওয়া শুনানির প্রথমার্ধে দুপুর ১টা পর্যন্ত ৫৯টি আপিল শুনানি করে ইসি। এর মধ্যে ২৬ প্রার্থীর আপিল মঞ্জুর করেছে কমিশন। নামঞ্জুর ৩২ এবং একজনের বিষয়ে সিদ্ধান্ত পেন্ডিং রাখা হয়েছে।

বিজ্ঞাপন

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল সভাপতিত্বে এই শুনানিতে অন্য চার কমিশনার উপস্থিত আছেন। আজ ৩০১-৪০০ নম্বর আপিলের শুনানি হবে। বৃহস্পতিবার ৪০১-৫০০ ও শুক্রবার ৫০১ থেকে অবশিষ্ট আপিলের শুনানি অনুষ্ঠিত হবে ইসিতে।

আরও পড়ুন

যশোর-৪ : আ.লীগ প্রার্থী এনামুল হকের মনোনয়নপত্র অবৈধ ঘোষণা

প্রার্থিতা ফিরে পেতে ও ভোটের মাঠে লড়তে কর্মী সমর্থকদের নিয়ে ইসিতে হাজির হচ্ছেন প্রার্থীরা। তবে আজ আওয়ামী লীগের এক প্রার্থীর কপাল পুড়েছে। নির্বাচন কমিশনে চলমান আপিল শুনানিতে যশোর-৪ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের প্রার্থিতা বাতিল করেছেন নির্বাচন কমিশন। যশোর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী সুকৃতি কুমার মন্ডল ওই আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এনামুল হক বাবুলের বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে আপিল করেছিলেন। এছাড়া এনামুল হক বাবুলের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে এ আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী রনজিৎ কুমার রায়ও আপিল করেছিলেন।

বিজ্ঞাপন

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০ নভেম্বর পর্যন্ত ৩০০ আসনে মনোনয়নপত্র জমা হয় দুই হাজার ৭১৬টি। এর মধ্যে বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তারা বাতিল করেছেন ৭৩১ জনের এবং বৈধ হয়েছে এক হাজার ৯৮৫টি মনোনয়নপত্র।

মনোনয়নপত্র বাছাইয়ের বাদ পড়াদের মধ্যে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ৫৬১টি আপিল পড়েছে নির্বাচন কমিশনে।

রোববার শুরু হওয়া এ আপিল পর্যায়ক্রমে ছয় দিন চলবে। কমিশনের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ব্যক্তি চাইলে উচ্চ আদালতেও যেতে পারবেন।

বিজ্ঞাপন

এসআর/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচনসংসদ নির্বাচননির্বাচন কমিশন

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’