• সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • সারাদেশ
    জেলার খবর
  • খেলা
  • বিনোদন
  • জবস

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

  1. জাতীয়

জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদারের প্রার্থিতা বহাল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর ২০২৩, ১২:১৯
অ+
অ-
জাতীয় পার্টির রুহুল আমিন হাওলাদারের প্রার্থিতা বহাল

পটুয়াখালী-১ আসনের বৈধ প্রার্থি এবং জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদারের বিরুদ্ধে করা আপিল নামঞ্জুর করেছেন নির্বাচন কমিশন। ফলে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে তার আর কোনো বাধা রইল না। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশন ভবনে আপিল শুনানি শেষে তার প্রার্থিতা বাতিলের আবেদন নামঞ্জুর করে মনোনয়ন বৈধ ঘোষণা করে রায় দেওয়া হয়।

আপিল শুনানি শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা এই রায় ঘোষণা দেন। 

আরও পড়ুন

বিএনপি থেকে বহিষ্কৃত মেজর আখতারুজ্জামানের মনোনয়ন বৈধ ঘোষণা

বিজ্ঞাপন

রুহুল আমিন হাওলাদারের পক্ষে আপিল শুনানিতে অংশ নেন তার আইনজীবী শাহ মঞ্জুরুল হক। 

তিনি বলেন, আগেই রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছিল। এরপর নজরুল ইসলাম নামের আরেক প্রার্থী এর বিরুদ্ধে এখানে আপিল দায়ের করেছিলেন। আপিলে ওনার অভিযোগ ছিল, রুহুল আমিন হাওলাদারের কর বাকি রয়েছে। তবে সেই কর তিনি (রুহুল আমিন হাওলাদার) গত ৩ ডিসেম্বর পরিশোধ (প্রায় আটাশি লাখ টাকা) করে দিয়েছেন। সেজন্য ৪ ডিসেম্বর তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়। তারপরও এনপিপির প্রার্থী করের ব্যাপারটি পরিশোধ নিয়ে আপত্তি জানিয়ে এখানে আপিল করেছিলেন। যার শুনানি আজ হয়েছে এবং রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

আরএইচটি/জেডএস

অনলাইনে পড়তে স্ক্যান করুন

নির্বাচনসংসদ নির্বাচনজাতীয় পার্টি

ফলো করুন

MessengerWhatsAppGoogle News

বিজ্ঞাপন

আরও পড়ুন

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

নারীদের অবদান যুক্ত করলে জিডিপি তিনগুণ হয়ে যেত : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

এই কালি তো উঠছে না, পরবর্তী ভোটে ধরা খাওয়ার ভয় হচ্ছে : সিইসি

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

ময়মনসিংহ-৬ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’

সংবাদ সম্মেলনে ১১ দলীয় ঐক্য৬ সিটিতে প্রশাসক নিয়োগ আরেকটি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার ‘পাঁয়তারা’